১১২ সুনান আবু দাউদ এমনভাবে কষে নিলেন যে, তার মাথা হাওদার সন্মুখভাগের সাথে ছুটতে লাগলো । আর তিনি ডান হাতের ইশারায় বলতে লাগলেন $ ধীরস্থিরভারে পথ অতিক্রম করো হে মানুষেরা, ধীরস্থির গতিতে চলো, হে লোকেরা! যখন তিনি কোনো বালির টিলার নিকট আসতেন তখন উন্ত্রীর লাগাম সামান্য ঢিলা করে দিতেন যাতে তা সহজে টিলায় উঠে সম্মুখে অথসর হতে পারে। অবশেষে তিনি 'মুযদালিফায়' এসে উপস্থিত হলেন। এখানে এসে এক আয়ান ও দুই ইকামতে মাগরিব ও এশা’র নামায একত্রে আদায় করেন এ দুই নামাযের মাঝখানে তিনি কোনো প্রকারের নফল-সুন্নাত নামায পড়েননি । অতঃপর এখানে রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসান্পাম ভোর পর্যন্ত বিশ্রাম করেন। সুস্পষ্ট ভোর হলে তিনি ফজরের নামায আদায় করেন। এক আযান ও এক:ইরামতে নামায পড়েছেন। অতঃপর তিনি ‘কাসওয়া’ উ্ত্রীর উপর আরোহণ করে “মাশ‘আকরুল হারামে” এসে তার উপর উঠলেন । এরপর তিনি কিবলাকে সম্মুখে রেখে মহান আল্লাহর প্রশংসা, তাকবীর এবং না ইলাহা ইয্রাল্লাহ পাঠ করলেন। তিনি আল্লাহর একত্ববাদেরও ঘোষণা করেছেন এরং এ অবস্থায় তিনি সুস্পষ্ট ভোর হওয়া পর্যন্ত তথায় অবস্থান করলেন। পরে রাসূলুল্লাহ সান্ধান্পাহু আলাইহি ওয়াসান্মাম সূর্যোদয়ের পূর্বেই ফাদল ইবনে আব্বাস (রা)-কে সওয়ারীতে তার পিছনে বসিয়ে রওয়ানা হলেন। তিনি (ফাদল) ছিলেন চুল ও' চেহারায় সুন্দর যুবক ।. যখন রাসূলুল্লাহ সান্পান্পাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, এ সময় জস্তুযানের ‘হাওদায়’ অবস্থানকারী মহিলাদের এক জামা‘আতও তার পাশ দিয়ে অতিক্রম করছিলো । আর ফাদল বারবার তাদের দিকে দেখছিলেন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদলের মুখের উপর হাত রাখলেন । ফাদল অন্যদিকে ঘুরে তাদের দিকে তাৰালেন। এবারও রাসূলুন্লাহ সাল্লান্নাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদলের মুখের ওখর হাত রাখলেন এবং ফাদল তার মুখখানা অন্যদিকে ফিরিয়ে নিলেন। এবার তিনি ‘মুহাসসার' নামক উপত্যকায় এসে পৌছলেন: এবং তিনি উদ্্রীটিকে.অতি অল্প সময় দ্রুত চালালেন। এরপর এখান.-থেকে রওয়ানা হয়ে ‘জামরাতুল কুবরা’ (আকাবা)-র দিকে গমনকারী মধ্যবর্তী পথ ধরে চললেন এবং সেখানে তৎকালীন যে বৃক্ষটি ছিলো সেটির. নিকটবর্তী জামরায় এসে উপস্থিত হলেন এবং তথায় সাতটি কংকর নিক্ষেপ করলেন এবং প্রত্যেক কঃকের নিক্ষেপকালে তাকবীর উচ্চারণ করলেন। কংকরগুলো ছিলো পাথরের ক্ষুদ্র টুকরার মতো_এবং তা নিক্ষেপ করেছেন সমতল ভূমি থেকে (উপর থেকে নয়)। এরপরর-ববাসুলুন্াহ সান্পাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উপস্থিত হলেন পশু কুরবানীর স্থলে এবং স্বহস্তে কুরবানী করলেন তেষট্টিটি উট । এরপর আলী (রা)-কে নির্দেশ দিলে তিনি অবশিষ্টগুলো যবেহ করলেন। আর তিনি আলী (রা)-কে তার কুরবানীতে অংশীদারও.করেছিলেন। অতঙ$পর তিনি প্রত্যেকটি যবেহকৃত পশু থেকে এক টুকরা করে গোশত কেটে নেয়ার আদেশ দিলেন। সুতরাং তা নেয়া হলো এরং একটি হাঁড়িতে তা পাকানো হলে তারা উভয়ে.সেই গোশত আহার করলেন এবং এর ঝোল পান করলেন। www.pathagar.com
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।