সুনান আবু দাঊদ ৩য় খন্ড
/ ৪৩৩
📝 লেখা 📖 পিডিএফ

হজ্জের নিয়ম-কানুন ১১১ নির্দেশ দিলে তা সওয়ারীর উপযোগী করে৷ আনীত হলো। তিনি তাতে আরোহণ করে বাতনুল ওঘ্নাদীতে (উরানায়) এলেন এবং লোকদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। তিনি বললেন ঃ নিশ্চয় তোমাদের রক্ত (জান) এবং তোমাদের ধন-সম্পদ, আজকের এ দিন, এ মাস ও এ শহরের মতই সম্মানিত । সাবধান! তোমরা সুস্পষ্ট জেনে নাও! জাহিলী যুগের "সমস্ত কাজ কর্ম, রছম-রেওয়াজ আমার দুই পায়ের নিচে নিক্ষিপ্ত । জাহিলী যুগের রক্তের সকল দাবি পরিত্যক্ত হলো। আমি সর্বপ্রথম আমাদের (বনী হাশেমের) রক্তের দাবি পরিত্যাগ করলাম । অধস্তন রাবী উসমানের বর্ণনায় আছে, আমি ‘ইবনে রাবিয়ার’ রক্তের দাবি এবং সুলায়মানের বর্ণনায় আছে, আমি 'রাধিয়া ইবনে হারিস ইবনে আবদুল মুত্তালিবের রক্তের দাবি’ পরিত্যাগ করলাম। আর রাবিয়া সা'দ গোত্রে দুগ্ধপুষ্য থাকাকালীন হুযাইল গোত্রের লোকেরা তাকে হত্যা করেছিলো । জাহিলী যুগের সুদও পরিত্যক্ত হলো। আমি সর্বপ্রথম পরিত্যাগ করলাম আব্বাস ইবনে আবদুল মুত্তালিবের সুদের দাবি। ভা সম্পূর্ণরূপে পরিত্যাগ করা হলো । তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো । কেননা তাদেরকে তোমরা আল্লাহর আমানত (গচ্ছিত) হিসাবে গ্রহণ করেছো এবং আল্লাহর বিধান অনুযায়ী তোমরা তাদের লজ্জাস্থানকে নিজেদের জন্য হালাল করেছো । আর তাদের উপর তোমাদের অধিকারও রয়েছে যে, তারা যেন তোমাদের অপছন্দনীয় ব্যক্তিকে তোমার ঘরে স্থান না দেয়। যদি তারা এমন কাজ করে তাহলে তাদেরকে একেবারে হালকা (যাতে চামড়ায় দাগ পড়ে না) মারধর করো । তাদের তরণ-পোষণের দায়িত্ব তোমাদের উপর ন্যস্ত। স্বাভাবিকভাবে তা আদায় করবে। সর্বোপরি আমি তোমাদের মধ্যে এমন একটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা তা দৃঢ়ভাবে আকড়ে ধরো, তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। তা হচ্ছে আল্লাহর কিতাব। (আল্লাহর দরবারে) আমার সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে; তখন তোমরা কি পৌছে দিয়েছেন, আপন কর্তব্য পালন করেছেন এবং আমাদেরকে ভালো কাজের উপদেশ দিয়েছেন। অতঃপর তিনি আঁসমানের দিকে তর্জনী তুলে ধরে এবং মানুষের দিকে ইঙ্গিত করে (তিনবার) বললেন $ হে আল্লাহ! তুমি সাক্ষী থাকো, হে আন্পাহ! তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ! তুমি সাক্ষী থাকো । অতঃপর বিলাল (রা) আযান দিলেন, পরে ইকামত দিলে তিনি যোহরের নামায আদায় করলেন, পুনরায় ইকামত দিলে আসরের নামায পড়লেন । কিন্তু এ দুইয়ের মাঝখানে অন্য কোমো নামায পড়েননি । এরপর তিনি কাসওয়া উট্্রীতে আরোহণ করে আরাফাতে অবস্থানের জায়গায় আসলেন এবং কাসওয়া উদ্ট্রীকে ‘জাবালে রহমতের’ পাদদেশে ঘুরিয়ে গিয়ে আকাশের হলদে রং সামান্য কিছু মুছে যাওয়া পর্যন্ত তথায় অবস্থান'করলেন। এবার তিনি উসামাকে তাঁর পেছনে সওয়ারীতে বসালেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্পান্পাহু আলাইহি ওয়াসাল্লাম তথা থেকে রওয়ানা হলেন এবং কাসওয়া উত্্রীর লাপামকে www.pathagar.com

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।