সুনান আবু দাঊদ ৩য় খন্ড
/ ৪৩৩
📝 লেখা 📖 পিডিএফ

হজ্জের নিয়ম-কানুন ১০৯ তিনি রুকন. অর্থাৎ হাজরে আসওয়াদে চুমা দিলেন (বায়তুল্লাহ তাওয়াফকালে), তন্মধ্যে তিনবার ‘রমল’ (ক্রুত চলা) এবং চারবার স্বাভাবিকভাবে পদচারণা করলেন । অতঃপর ‘মাকামে ইবরাহীমের' দিকে অগ্রসর হয়ে পাঠ করলেন $ “এবং ইবরাহীম যে স্থানে দাড়িয়েছেন, তোমরা সে স্থানকে স্থায়ীভাবে নামাযের জায়গারূপে নির্ধারণ করে নাও” (সূরা আল-বাকারা £ ১২৫) এবং তিনি মাকামে ইবরাহীম ও বায়তুল্লাহকে সামনে রাখলেন । জাফর ইবনে মুহাম্মাদ বলেন; আমার পিতা বলেছেন, ইবনে নুফাইল এবং উসমান বলেছেন, আমি মনে করি এ কথাটি নবী সাল্লান্পাহ্‌ আলাইহি ওয়াসাস্নামই বর্ণনা করেছেন। সুলায়মান .বলেন, আমি মনে করি তিনি (জাবির) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাক্‌‘আত নামায ‘কুল হুআল্লাহু আহাদ’ ও ‘কুল ইয়া আয়্যুহাল কাফিরূন’ দ্বারা পড়েছেন। আবার তিনি বায়তুল্লাহর কাছে, গিয়ে রুকনে (হাজ্বরে আসওয়াদ) চুমা দিলেন:। অতঃপর (বায়তুল্লাহর) দরজা (বারুস সাফা) দিয়ে বের হয়ে সাফা' পর্বতের দিকে গেলেন । যখন তিনি সাফা'র কাছে গেপেন তখন পাঠ করলেন, “নিশ্চয় সাফা ও মারওয়া (পর্বতদ্বয়) আন্পাহর: নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত” (সূরা আল-বাকারা ৪ ১৫৯) ৷ সুতরাং আময়া সেখান থেকে সাঈ (তাওয়াফ) আরম্ভ করবো যেখান থেকে আন্পাহ আরম্ভ করেছেন (অর্থাৎ প্রথমে সাফা থেকে এবং পরে মারওয়া থেকে সাঈ করবো) । এই বলে তিনি সাফা পাহাড়ের এতো উপরে আরোহণ করলেন যেখান থেকে বায়তুল্লাহ দেখতে পেলেন এবং আল্লাহর তাকবীর: পড়লেন ও তার একত্বাদের ঘোষণা করলেন এবং বললেন £ “তিনি ব্যতীত নেই কোনো ইলাহ, তিনি এক, নেই কিছু তাঁর অংশীদার, মালিকানা ও সার্বভৌমত্ব তার । তিনিই জীবন-মৃত্যু দান করেন। তিনিই সমস্ত প্রশংসার প্রকৃত অধিকারী এবং তিনি সবকিছু করতে সক্ষম ও ক্ষমতাবান । নেই কোনো ইলাহ আল্লাহ ব্যতীত । তিনিই একা তার প্রতিশ্রুতি পূর্ণ করে দেখিয়েছেন, তাঁর বান্দাহকে সাহায্য করেছেন এবং একাই সমস্ত (বিদ্রোহী) দলকে পরাস্ত ও বিতাড়িত করেছেন” । এর মাঝে অনুরূপ তিনবার দু'আ করলেন। পরে সেখান থেকে অবতরণ করে মারওয়ার দিকে চললেন, তার উভয় পা নিম্নভূমি স্পর্শ করলো, তখন তিনি সেই সমতল ভূমিতে 'ব্রমল’ (সাঈ) করলেন । সমতল ভূমি অতিক্রম করে মারওয়া পাঁহাড়ের কাছাকাছি এসে স্বাভাবিকভাবে হাঁটলেন। এরপর মারওয়া পাহাড়ে উঠে অনুরূপ কাজ করলেন যেরূপ সাফা পর্বতে করেছিলেন। পরে মারওয়ার সর্বশেষ তাওয়াফ সমাপন করে বললেন $ যদি আমি পূর্ব থেকে অবগত থাকতাম যে, পরিণামে আমাকে কি করতে হবে; তাহলে আমি কুরবানীর পশু সঙ্গে নিয়ে আসতাম না এবং এ ইহরামকে (হজ্জের উদ্দেশ্যে না বেধে) উমরার জন্যই করে নিতাম । সুতরাং তোমাদের যার সাথে কুরবানীর পশু নেই; সে যেন উমরা আদায়ের পর ইহরাম খুলে ফেলে এবং (তাওয়াফ, সাঈ ইত্যাদি কাজগুলো) উমরার কাজ হিসাবে করে নেয়। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যাদের সাথে কুরবানীর জন্তু ছিলো তারা ব্যতীত সমস্ত লোক তাদের ইহরাম খুলে মাথার চুল খাটো করে ফেললো । এ সময় সুরাকা ইবনে জুশুম (রা) দাড়িয়ে বললেন, হে আল্লাহর www.pathagar.com

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।