সুনান আবু দাঊদ ৩য় খন্ড
/ ৪৩৩
📝 লেখা 📖 পিডিএফ

১০৮ সুনান আবূ দাউদ গেলেন । কিন্তু কাপড়খানা এতো ছোট ছিলো যে, যখন তিনি তা কাধের উপর রাখছিলেন তখনই এর উভয় কিনারা তার দিকে ফিরে আসছিলো। তিনি আমাদেরকে নামায পড়ালেন, অথচ তার চাদরখানা পাশেই আলনার উপর রক্ষিত ছিলো। আমি বললাম, আমাকে রাসুলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের হজ্জ সম্বন্ধে বলুন । তিনি হাত দিয়ে ইঙ্গিত করলেন এবং নয় সংখ্যাটির কথা বললেন, অতঃপর বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়. বছর মদীনায় ছিলেন, এ সময় একবারও হজ্জ করেননি । এরপর দশম বছর লোকদের মধ্যে ঘোষণা করলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জ করবেন। (খবর শুনে চতুর্দিক থেকে) অসংখ্য লোক মদীনায় আগমন করলো । প্রত্যেক .লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে এবং তিনি যে যে কাজ করেন লোকেরাও তা করবে, এটাই তারা খুঁজছিলো। অতঃপর একদা রাসুলুল্লাহ সান্তাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওয়ানা হলে আমরাও তাঁর সাথে রওয়ানা হলাম । “যুল-হুলাইফা’ পর্যন্ত পৌছলে (আবু বাক্র রা:-এর স্ত্রী) আসমা’ বিনতে উমাইস (রা) মুহাম্মাদ ইবনে আবু বাৰ্রকে প্রসব করেন। সুতরাঃ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লোক পাঠালেন, আমি এখন কি করবো? তিনি (জবাবে) বললেন $ তুমি গোসল করে (লজ্জাস্থানে) একখানা কাপড়.বেধে (হজ্জের উদ্দেশ্যে) ইহরাম বেঁধে নাও । এরপর রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম (যুল-হুলাইফার) মসজিদে নামায পড়েন, পরে উগ্র ‘কাসওয়া'র উপর আরোহণ করলেন। উঠ্ত্রী যখন আল-বায়দা' উপত্যকায় দাড়ালো তখন জাবির (রা) বলেন, চোখের দৃষ্টিসীমা পর্যন্ত তার সন্মুখে দেখতে পেলাম শুধু আরোহী ও পদাতিক জনসমুদ্র, তাঁর ডানে, বামে এবং পিছনে সবদিকে একই অবস্থা । আর রাসূলুল্লাহ সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে অবস্থিত । আর তার ওপর নাযিল হচ্ছে হচ্জের আহকাম সম্বলিত কুরআনের. আয়াত, তিনিই এর রহস্য অবগত । তিনি যা. যা করতেন আমরাও তাই করতাম । এরপর রাসূলুল্লাহ সাল্পাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর তাওহীদের ঘোষণা করে ইহরাম বাধলেন আর উচ্চস্বরে পাঠ করলেন ৪ “লাব্বায়েক আল্লাহুম্মা লাববায়েক। লা শারীকা লাকা. লাব্বায়েক ইন্বাল-হামদা ওয়ান-নি‘মাতা লাকা ওয়াল- মুলক। লা শারীরা লাকা” । “তোমার আহবানে সাড়া দিয়ে আমি উপস্থিত হে আল্লাহ! আমি উপস্থিত, আমি উপস্থিত । তোমার কোনো শরীক নেই, হে আল্লাহ! আমি উপস্থিত । সমস্ত প্রশংসা এবং সমস্ত নি‘আমত তোমারই জন্য, রাজত্ব তোমারই । তোমার কোনো অংশীদার নেই” । আর তিনি যেভাবে ইহরাম বেঁধে তালবিয়া পাঠ করেছেন, লোকেরাও অনুরূপ ইহরাম বেঁধে তালবিয়া পাঠ করেছেন। তাদের কোনো কাজকে রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকৃতি প্রদান করেননি এবং রাসূলুন্মাহ সাল্পান্াহু আলাইহি ওয়াসান্মাম সারাক্ষণ তালবিয়া পাঠ করতে থাকলেন. জাবির (রা) বলেন, আমরা শুধু হজ্দেরই নিয়াত করেছিলাম । আর ‘উমরা’ কি তা আমরা অবগত ছিলাম না । পরে যখন আমরা তাঁর সাথে বায়তুল্লাহ শরীফে এসে পৌছলাম, www.pathagar.com

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।