জামে আত-তিরমিযী ৩য় খন্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

৮২ জামে আত-তিরমিযী উপর ন্যস্ত । আল্লাহ ইচ্ছা করলে তাকে শাস্তিও দিতে পারেন অথবা ক্ষমাও করতে পারেন (বু,মু) ৷ আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ । এ অনুচ্ছেদে আলী, জারীর ইবনে আবদুল্লাহ ও খুযাইমা ইবনে সাবিত (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম শাফিঈ (র) বলেন, “হদ্দ কার্যকর হলে তা অপরাধীর গুনাহের কাফফারাস্বরূপ”-এর চেয়ে উত্তম হাদীস এ বিষয়ে আমি কখনও শুনিনি । শাফিঈ (র) আরো বলেন, কোন ব্যক্তি গুনাহের কাজ করলে এবং আল্লাহও তা গোপন রাখলে আমি তার জন্য এই নীতি উত্তম মনে করি যে, অপরাধীও তা গোপন রাখবে এবং তার ও প্রভুর মধ্যকার বিষয়টি সম্পর্কে তার কাছে তওবা করতে থাকবে । আবু বাক্র ও উমার (রা) সম্পর্কে এরূপ বর্ণিত আছে যে, তারা উভয়ে এক ব্যক্তিকে নিজের গুনাহের কথা গোপন রাখার নির্দেশ দিয়েছেন। অনুচ্ছেদ £ ১৩ ক্রীতদাসীদের উপর হদ্দ কার্যকর করা । EE i Cll 50 yl EG UNE on |G. SEE gt Bs v0 ta Sb sb Sl Ls ‘UG UIG ub শু এ!৬ tl CE UE OLE AEE MEAS pls ate Eo BG WEE ball sl Al SS bd IS ES CIEL EN US GU a IG UY Ws CIS AL, ১৩৮০ । আবু আবদুর রহমান আস-সুলামী (রা) থেকে বর্ণিত তিনি বলেন, আলী (রা) তার ভাষণে বলেন, হে লোকসকল! তোমাদের গোলামদের উপর হদ্দ কার্যকর কর, তারা বিবাহিত বা অবিবাহিত যাই হোক । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দাসী ব্যভিচারে লিপ্ত হলে তাকে চাবুক মারার জন্য তিনি আমাকে নির্দেশ দেন। আমি তার কাছে এসে দেখলাম, সে কেবলমাত্র সন্তান প্রসব করেছে । আমার আশংকা হল, যদি আমি তাকে চাবুক মারি তবে হয়ত তাকে হত্যা করে ফেলব অথবা বলেছেন, সে মরে যেতে পারে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু www.pathagar.com

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।