জামে আত-তিরমিযী ৩য় খন্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

৮০ জামে আত-তিরমিযী ১৩৭৭ । জাবির ইবনে সামুরা (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদী ব্যভিচারী ও ব্যভিচারিণীকে রজম (পাথর মেরে হত্যা) করার নির্দেশ দেন। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও গরীব । এ অনুচ্ছেদে ইবনে উমার, বারাআ, জাবির, ইবনে আবু আওফা, আবদুল্লাহ ইবনুল হারিস ইবনে জাযই ও ইবনে আব্বাস (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। অধিকাংশ বিশেষজ্ঞ আলেম এ হাদীস অনুযায়ী আমল করেছেন। তারা বলেছেন, আহলে কিতাবগণ নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদে লিপ্ত হয়ে তার মীমাংসার জন্য মুসলিম বিচারকের কাছে এলে-_তিনি কুরআন-সুন্নাহ ও মুসলমানদের আইন-কানুন অনুযায়ী বিচার করবেন। আহমাদ ও ইসহাকের এই মত । অপর একদল বিশেষজ্ঞ আলেম (হানাফীগণসহ) বলেছেন, যেনার ক্ষেত্রে তাদের উপর হদ্দ কার্যকর করা হবে না । প্রথমোক্ত মতই অধিকতর সহীহ । অনুচ্ছেদ £ ১১ নির্বাসন দণ্ড সম্পর্কে । BI ULE ES IG Nn BL LE HN EFS NVA As Ede AN Le oll oe SUL ls bo CE re AE MG CE Cro KS UI Cs Cre ১৩৭৮ । ইবনে উমার (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (যেনাকারীকে) বেত্রাঘাত করেছেন ও নির্বাসন দিয়েছেন, আবু বাক্র (রা) বেত্রাঘাত করেছেন ও নির্বাসন দণ্ডও দিয়েছেন এবং উমার (রা)-ও বেত্রাঘাত করেছেন ও নির্বাসন দণ্ডও দিয়েছেন (না, দার, হা) ।8 আবু ঈসা বলেন, এ হাদীসটি গরীব । এ অনুচ্ছেদে আবু হুরায়রা, যায়েদ ইবনে খালিদ ও উবাদা ইবনুস সামিত (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। আবদুল্লাহ ইবনে ইদরীসের সূত্রে একাধিক রাবী এ হাদীসটি মরফু হিসাবে বর্ণনা করেছেন। কতিপয় রাবী এ হাদীসটি আবদুল্লাহ ইবনে ইদরীসের বরাত ছাড়াও মুহাম্মাদ ইবনে ইসহাক-নাফে-ইবনে উমার (রা)-এর সূত্রে এভাবে বর্ণনা করেছেন £ “আবু 8. যেনার আইনগত দিক সম্পর্কে জানার জন্য ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত “বিধিবদ্ধ ইসলামী আইন, প্রথম খণ্ড (১ম ভাগ), পৃ. ৩২৫-৩৫৫ পর্যন্ত দেখা যেতে পারে। আরও দ্র. তাফহীমুল কুরআন (বাংলা অনু.), ৯ম খণ্ড, সূরা নূর, আয়াত নং ২-৩, টীকা নং ২-৫, পৃ. ৯৪-১৪০ (অনু.) । www.pathagar.com

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।