জামে আত-তিরমিযী ৩য় খন্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

৭্৬ জামে আত-তিরমিযী LARA 4S ALS aC TA dF ADZ-SA cL hie el 4 x6 Srl 05 TA se ws Ef pC Cais BL Al লা ল # - eee ১৩৭৩ । উবাইদুল্লাহ ইবনে আবদুল্লাহ (র) থেকে বর্ণিত । তিনি আবু হুরায়রা, যায়েদ ইবনে খালিদ (রা) ও শিবল (র)-এর কাছে শুনেছেন। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলেন। এমন সময় দুই ব্যক্তি তাদের বিবাদ করতে করতে তা মীমাংসার জন্য তার কাছে আসে । তাদের একজন দাড়িয়ে বলে, হে আল্লাহ্র রাসূল! আমি আপনাকে আল্লাহ্র শপথ করে বলছি, আপনি আমাদের উভয়ের মধ্যে আল্লাহ্র কিতাব অনুযায়ী ফয়সালা করে দিন। তার বুদ্ধিমান প্রতিপক্ষ বলল, হা, ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাদের উভয়ের মধ্যে আল্লাহ্র কিতাব অনুযায়ী ফয়সালা করে দিন এবং আমাকে কথা বলার অনুমতি দিন। আমার ছেলে তার মজুর হিসাবে নিযুক্ত ছিল। সে তার স্ত্রীর সাথে যেনা করে। লোকেরা আমাকে বলল, আমার ছেলের উপর রজম কার্যকর হবে। আমি এর বদলে আমার ছেলের পক্ষ. থেকে তাকে এক শত বকরী এবং একটি গোলাম দেই । অতঃপর কয়েকজন আলেম ব্যক্তির সাথে আমার সাক্ষাত হয়। তাদের মতে আমার ছেলেকে এক শত বেত্রাঘাত করতে হবে এবং এক বছরের নির্বাসন দণ্ড হবে। আর এই ব্যক্তির স্ত্রীর উপর রজম কার্যকর হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ! আমি তোমাদের উভয়ের মধ্যে অবশ্যই আল্লাহ্র কিতাব মোতাবেক ফয়সালা করব । এক শত বকরী ও গোলাম তুমি ফেরত পাবে এবং তোমার ছেলেকে এক শত বেত্রাঘাত করতে হবে ও এক বছরের নির্বাসন দণ্ড হবে। হে উনাইস! ভোরে তুমি তার স্ত্রীর নিকট যাও । সে যেনার স্বীকারোক্তি করলে তাকে রজম (পাথর নিক্ষেপে হত্যা) কর । তিনি সেই স্ত্রীলোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করলে সে তার অপরাধ স্বীকার করে এবং তিনি তাকে রজম (পাথর মেরে হত্যা) করেন (বু, মু, দা, না, ই, আ, মা)। ইসহাক ইবনে মূসা আল-আনসারী-মান-মালেক-ইবনে শিহাব-উবাইদুল্লাহ ইবনে আবুদল্লাহ-আবু হুরায়রা ও যায়েদ ইবনে খালিদ (রা) থেকে এই সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরের হাদীসের অনুরূপ একই অর্থের হাদীস বর্ণিত হয়েছে। এ সূত্রে বর্ণিত হাদীসটি হাসান ও সহীহ ৷ কুতাইবা-লাইস-ইবনে শিহাব (র) তার সনদ সূত্রে মালেক (র) বর্ণিত হাদীসের অনুরূপ অর্থের হাদীস বর্ণিত আছে। এ অনুচ্ছেদে আবু বাক্র, উবাদা ইবনুস সামিত, আবু হুরায়রা, আবু www.pathagar.com

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।