৭২ জামে আত-তিরমিযী ১৩৬৯ । জাবির ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত । আসলাম গোত্রের এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যেনায় লিপ্ত হওয়ার স্বীকারোক্তি করে। তিনি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। পুনরায় সে তার অপরাধ স্বীকার করে। তিনি পুনরায় তার দিক থেকে মুখ ঘুরিয়ে নিলেন। সে এভাবে তার নিজের বিরুদ্ধে চারবার সাক্ষ্য দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ তুমি পাগল নাকি? সে বলল, না । তিনি জিন্ঞেস করেন ঃ তুমি কি বিবাহিত? সে বলল, হাঁ ৷ তিনি তার সম্পর্কে নির্দেশ দিলেন এবং তদনুযায়ী তাকে ঈদের মাঠে নিয়ে রজম (পাথর নিক্ষেপে হত্যা) করা হল। পাথরের আঘাত খেয়ে সে পলায়ন করতে থাকলে তাকে গ্রেপ্তার করে রজম (পাথর নিক্ষেপে হত্যা) করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে ভাল কথা বলেছেন (তার প্রশংসা করেছেন) । কিন্তু তিনি নিজে তার জানাযা পড়েননি (বু) ৩ আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ । একদল বিশেষজ্ঞ আলেম এ সাক্ষী দিলে (স্বীকারোক্তি করলে) তার উপর যেনার শাস্তি কার্যকর হবে। ইমাম আহমাদ ও ইসহাকের এই মত (আবু হানীফারও এই মত) অপর একদল বিশেষজ্ঞ আলেম বলেছেন, একবার যেনার অপরাধ স্বীকার করলেই দণ্ড কার্যকর হবে। ইমাম মালেক ও শাফিঈর এই মত । শেষোক্ত দুই ইমাম আবু হুরায়রা ও যায়েদ ইবনে খালিদ (রা) বর্ণিত হাদীস নিজেদের মতের অনুকূলে দলীল হিসাবে গ্রহণ করেছেন। হাদীসটি এই $ Ceol IG Lae do DS dai So Sl do aA IG, dhs Cl hl 5 ail bl UI + 2G LING ill de sl CUA, 0 “দুই ব্যক্তি নিজেদের মধ্যকার ঝগড়া মীমাংসার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করে। তাদের একজন বলে, হে আল্লাহ্র রাসূল! আমার ছেলে এই ব্যক্তির স্ত্রীর সাথে যেনা করেছে......... (দীর্ঘ হাদীস) । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন $£ হে উনাইস! তার স্ত্রীর কাছে যাও । যদি সে যেনার অপরাধ স্বীকার করে তবে তাকে রজম (পাথর নিক্ষেপে হত্যা) কর” । ৩. সহীহ বুখারী ও মুসনাদে আবদুর রায্যাকে উল্লেখ আছে £ নবী (সা) মুসলমানদের সংগে নিয়ে তার জানাযা পড়েছেন। অবশ্য তিনি তাকে রজম করার দিন তার জানাযা পড়েননি, বরং পরের দিন জানাযা পড়েছেন (তুহফাতুল আহ্্ওয়াযী, ৪র্থ খণ্ড, পৃ. ৬৯৫-৬) (অনু.)। www.pathagar.com
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।