সপ্তদশ অধ্যায় alg ade dll lo alll Jes oe 3523s (হদ্দ বা দণ্ডবিধি) অনুচ্ছেদ $ ১ যার উপর হদ্দ’ বাধ্যকর হয় না। EA ES Gna ALLS UL ANY ন V SAI AH SAPARD Et PAE + 24172 4&০ 9৪০ 45 - he Dd He bP sal ok 8 DES 55 pO EG 9 BEALS > SUS LS DS, IG AL aE ad Uk EHS A i ১৩৬৩ । আলী (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন $ তিন ব্যক্তির উপর থেকে কলম তুলে নেয়া হয়েছে (শাস্তিমুক্ত রাখা হয়েছে)ঃ ঘুমন্ত ব্যক্তি জাগরিত না হওয়া পর্যন্ত; শিশু বয়প্রাপ্ত না হওয়া পর্যন্ত এবং জড়বুদ্ধিসম্পন্ন ব্যক্তি জ্ঞান ফিরে না পাওয়া পর্যন্ত (দা, ই) ।২ আবু ঈসা বলেন, উল্লেখিত সনদ সূত্রে এ হাদীসটি হাসান ও গরীব । এ হাদীসটি আলী (রা) থেকে আরো কয়েকটি সূত্রে বর্ণিত আছে। কোন কোন বর্ণনায় আছে £ “ওয়া আনিল গুলামি হাত্তা ইয়াহৃতালিমা” (বালক প্ৰাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত) । এ অনুচ্ছেদে আইশা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে । হাসান বসরী (র) আলী ইবনে আবু তালিব (রা)-এর কাছ থেকে সরাসরি হাদীস শুনেছেন বলে আমাদের জানা নেই । এ হাদীস আতা ইবনুস সাইব-আবু যাবিয়ান-আলী (রা)-রাসূলুল্লাহ (সা) সূত্রেও বর্ণিত আছে। আমাশ -আবু যাবিয়ান-ইবনে আব্বাস (রা)-আলী (রা)-র সূত্রে এ ১. ‘হদ্দ' শব্দের অর্থ সীমা বা সীমারেখা ৷ শব্দটি এখানে “সুনির্দিষ্ট কয়েকটি অপরাধের শাস্তি” অর্থে ব্যবহৃত, যার পরিমাণ কুরআন ও হাদীসে নির্দিষ্ট করে দেয়া হয়েছে (অনু.) । ২. অর্থাৎ ঘুমন্ত অবস্থায়, বাল্য অবস্থায় এবং জড়বুদ্ধিযুক্ত অবস্থায় ইসলামের কোন আইন লংঘন করলে তার কোন.দণ্ড বা শাস্তি নেই । এই তিন অবস্থায় আইন কার্যকর হয় না । যেমন কোন ব্যক্তি ঘুমের ঘোরে বা পাগল অবস্থায় নিজের স্ত্রীকে তালাক দিলে সেই তালাকের আইনগত কোন কার্যকারিতা নেই (অনু.)। www.pathagar.com
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।