জামে আত-তিরমিযী ৩য় খন্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

৬৬ জামে আত-তিরমিযী bl AL a dl Lo dr WSs G0 CG UF 35 CT ১৩৬২ । সাহল ইবনে আৰু হাসমা ও রাফে ইবনে খাদীজ (রা) থেকে বর্ণিত । তারা উভয়ে বলেন, আবদুল্লাহ ইবনে সাহল ইবনে যায়েদ এবং মুহাইয়্যাসা ইবনে মাসউদ ইবনে যায়েদ (রা) সফরে বের হন । তারা উভয়ে খাইবার এলাকায় পৌছে পরস্পর এদিক-সেদিক বিচ্ছিন্ন হয়ে পড়েন। পরে মুহাইয়্যাসা (রা) আবদুল্লাহ ইবনে সাহলকে নিহত অবস্থায় দেখতে পান এবং তাকে দাফন করেন। অতঃপর মুহাইয়্যাসা, (তার বড় ভাই) হুওয়াইয়্যাসা ইবনে মাসউদ ও (নিহতের ভাই) আবদুর রহমান ইবনে সাহল (রা) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন । দলের মধ্যে আবদুর রহমান বয়সে সবার ছোট ছিলেন। তিনি তার অপর দুই সাথীর আগে কথা বলতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন ৪ বড়কে অগ্রাধিকার দাও । এতে তিনি চুপ করেন এবং তার অপর দুই সংগী কথা বলেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লা'স্রর কাছে আবদুল্লাহ ইবনে সাহলের নিহত হওয়ার কথা বলেন । তিনি তাদেরকে বলেন £ তোমাদের পঞ্চাশ ব্যক্তি কি শপথ করবে? এতে তোমরা তোমাদের সাথীর অথবা তোমাদের নিহতের দিয়াতের অধিকারী হবে। তারা বলেন, আমরা কেমন করে শপথ করি, আমরা প্রত্যক্ষদর্শী ছিলাম না? তিনি বলেন £ তাহলে পঞ্চাশজন ইহুদী শপথ করে তোমাদের (খুনের অভিযোগ) থেকে মুক্ত হয়ে যাবে। তারা বলেন, আমরা কি করে কাফের সম্প্রদায়ের শপথ গ্রহণ করতে পারি? পরিস্থিতি অনুধাবন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের (সরকারের) পক্ষ থেকে তার দিয়াত পরিশোধ করে দেন (বু, মু, দা, না, ই, আ, মা)। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ আল-হাসান ইবনে আলী আল- ইবনে আবু হাসমা ও রাফে ইবনে খাদীজ (রা) থেকে উপরের হাদীসের অনুরূপ একই অর্থের হাদীস বর্ণিত হয়েছে। কাসামার ব্যাপারে বিশেষজ্ঞ আলেমগণ এ হাদীস অনুসারে আমল করেছেন । মদীনার একদল আলেম মত প্রকাশ করেছেন যে, কাসামার মাধ্যমে হত্যার অপরাধ স্বীকার করলে কিসাস কার্যকর হবে। কৃফার একদল আলেম ও অন্যরা বলেছেন, কাসামার মাধ্যমে কিসাস ওয়াজিব হয় না, কিন্তু দিয়াত ওয়াজিব হয় । www.pathagar.com

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।