৬০ জামে আত-তিরমিযী আছে কি যা আল্লাহ্র কিতাবে নাই? তিনি উত্তরে বলেন, সেই সত্তার শপথ, যিনি অঙন্কুরোদগম করেছেন এবং প্রাণের সৃষ্টি করেছেন! আল্লাহ একজন মানুষকে কুরআন মজীদ সম্পর্কে যে প্রজ্ঞা দান করেছেন এবং এই সহীফাতে যা আছে তার অতিরিক্ত আমি কিছু জানি না। রাবী বলেন, আমি বললাম, সহীফাতে কি আছে? তিনি বলেন, তাতে দিয়াত (রক্তপণ) এবং দাসমুক্তি সম্পর্কিত বিধান আছে। তাতে আরো আছে, মুমিন ব্যক্তিকে কাফেরের পরিবর্তে (কিসাসের দণ্ড হিসাবে) হত্যা করা যাবে না (বু,মু)। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ । এ অনুচ্ছেদে আবদুল্লাহ ইবনে আমর (রা) থেকেও হাদীস বর্ণিত অছে। একদল বিশেষজ্ঞ আলেম এই হাদীস অনুসারে আমল করেছেন। সুফিয়ান সাওরী, মালেক ইবনে আনাস, শাফিঈ, আহ্মাদ ও ইসহাক বলেছেন, কাফেরকে হত্যার অপরাধে মুসলমানকে মৃত্যুদণ্ড দেয়া যাবে না। অপর দল বলেছেন, চুক্তিবদ্ধ সম্প্রদায়ের কোন কাফেরকে হত্যার অপরাধে মুসলমানকে মৃত্যুদণ্ড দেয়া বৈধ (হানাফী মত) । কিন্তু প্রথম মতই অধিকতর সহীহ । be aL 2 LU bs Ss ol Ge Lol wis Co Not IG Ad, 0 abt Lo DUI 5 ae oF al Go ot of ap IG AL al abl do ial 8 SECS Lys SEL le EY + dG Is Las SEUNG Ys ১৩৫৩ । আমর ইবনে শুআইব (র) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত ৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ কোন মুসলমানকে কাফেরের পরিবর্তে হত্যা করা যাবে না। একই সনদসূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো বর্ণিত আছে যে, তিনি বলেন ঃ “কাফেরের দিয়াত মুসলমানের দিয়াতের অর্ধেক । আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান । ইহুদী ও নাসারাদের দিয়াত প্রসঙ্গে বিশেষজ্ঞ আলেমদের মধ্যে মতভেদ আছে। একদল আলেম এ ব্যাপারে মহানবী (সা) থেকে হাদীসে যা বর্ণিত হয়েছে তা-ই গ্রহণ করেছেন । উমার ইবনে আবদুল আযীয (র) বলেছেন, ইতহৃদী ও নাসারাদের দিয়াত মুসলমানদের দিয়াতের অর্ধেক হবে। আহ্্মাদ ইবনে হাম্বলও অনুরূপ কথা বলেছেন । উমার ইবনুল খাত্তাব (রা) বলেন, ইহৃদী ও নাসারাদের দিয়াত চার হাজার দিরহাম এবং মজুসীদের দিয়াত আটশত দিরহাম ৷ ইমাম মালেক, শাফিঈ ও ইসহাকও অনুরূপ কথা বলেছেন। www.pathagar.com
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।