জামে আত-তিরমিযী ৩য় খন্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

আবওয়াবুদ দিয়াত ৫৭ অভিভাবকদের কাছে হস্তান্তর করলেন । হত্যাকারী বলল, হে আল্লাহ্র রাসূল! আল্লাহ্র শপথ! তাকে হত্যা করার ইচ্ছা আমার ছিল না । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (নিহতের অভিভাবকদের) বলেন ঃ যদি সে সত্য কথা বলে থাকে এবং এ অবস্থায় তুমি তাকে হত্যা কর তবে তুমি দোযখে যাবে। এ কথায় সে হত্যাকারীকে ছেড়ে দিল । সে চামড়ার রশি দ্বারা পিছমোড়া দিয়ে বাধা ছিল । রাবী বলেন, সে দড়ি হেঁচড়াতে হেঁচড়াতে বের হয়ে গেল। এরপর থেকে তার ডাকনাম হয়ে যায় রশিওয়ালা (দা, না, ই)। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ । অনুচ্ছেদ £ ১৪ অঙ্গচ্ছেদন (মুসলা) করা নিষেধ । Ro sate nor dl is CES Kone CES VENA J) 5 JG antl or un on le br Sn of ile Lob Ll AS al Llc Bl le bt Lo dbl als LEIS SE GL ps io 2 LSE LES Yo AS Yo LEG YG LEE 2 LEG le «Las Sl bs OT DEES SY; ১৩৪৮ ৷ সুলাইমান ইবনে বুরাইদা (রা) থেকে তার পিতার সূত্রে বর্ণিত । তিনি (বুরাইদা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন ব্যক্তিকে কোন বাহিনীর আমীর করে পাঠাতেন তখন তাকে বিশেষ করে আল্পাহভীতির উপদেশ দান করতেন এবং তার সাথের মুসলিমদের সাথে সৎ ও কল্যাণময় আচরণের নির্দেশ দিতেন । তিনি বলতেন ঃ আল্লাহ্র নাম নিয়ে তোমরা আল্লাহ্র পথে জিহাদ কর, যারা আল্লাহ্র সাথে কুফরী করে তাদের বিরুদ্ধে যুদ্ধ কর, খেয়ানত ও প্রতারণা কর না, বিশ্বাসঘাতকতা কর না । মুসলা (নাক, কান ইত্যাদি কর্তন্)কর না এবং শিশুদের হত্যা কর না। এ হাদীসের সাথে একটি ঘটনা আছে (য়ু) । আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ । এ অনুচ্ছেদে ইবনে মাসউদ, শাদ্দাদ ইবনে আওস, সামুরা, মুগীরা, ইয়ালা ইবনে মুররা ও আবু আইউব (রা) থেকেও হাদীস বর্ণিত আছে । বিশেষজ্ঞ আলেমগণ বন্দীদের বা নিহতের নাক, কান, অংগ-প্রত্যংগ ইত্যাদি কর্তন করতে নিষেধ করেছেন। www.pathagar.com

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।