জামে আত-তিরমিযী ৩য় খন্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

৫২ জামে আত-তিরমিযী অনুচ্ছেদ £ ৯ পিতা পুত্রকে হত্যা করলে তার কিসাস হবে কিনা । ELE ALE al Eo 25 tn le Ei VV 2 UU of BOL SF be 2 all bg 32 Ge pal afl OSA AL ale i Lo dT CLAS IG ts: lb GNLLL YY ১৩৩৯ ৷ সুরাকা ইবনে মালেক ইবনে জুশাম (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত থেকে দেখেছি, যে, তিনি পিতাকে হত্যার অপরাধে পুত্রের উপর কিসাস (মৃত্যুদণ্ড) কার্যকর করতেন, কিন্তু পুত্রকে হত্যার অপরাধে পিতার উপর কিসাস কার্যকর করতেন না। কেবল উল্লেখিত সনদ সূত্রেই এ হাদীসটি আমরা জানতে পেরেছি। এই হাদীসের সনদ সহীহ নয়। ইসমাঈল ইবনে আইয়্যাশ (র) এই হাদীস মুসান্না ইবনুস সাব্বাহ থেকে বর্ণনা করেছেন। মুসান্না ইবনুস সাব্বাহ হাদীস শাস্ত্রে দুর্বল প্রমাণিত হয়েছেন। এ হাদীসটি আবু খালিদ আল-আহমার-হাজ্জাজ-আমর ইবনে শুআইব (র) পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্রে-উমার ইবনুল খাত্তাব (রা)-এর কাছ থেকে এবং তিনি মহানবী (সা) থেকে বর্ণনা করেছেন। আমর ইবনে শুআইব (র) থেকে এ হাদীস মুরসাল হিসাবেও বর্ণিত আছে। এ হাদীসের সনদে যথেষ্ট গরমিল (ইদতিরাব) রয়েছে। বিশেষজ্ঞ আলেমগণ এ হাদীস অনুযায়ী আমল করেছেন। তাদের মতে, পিতা যদি পুত্রকে খুন করে তবে কিসাসের দণ্ড হিসাবে পিতাকে হত্যা করা হবে না । পিতা যদি পুত্রের উপর যেনার অপবাদ (কাযাফ) আরোপ করে তবে তাকে অপবাদের শাস্তিও দেয়া হবে না। rn Cdl oe oSILIE Hl EGS EAS a HGS NYE. J oll ns চে চস তদ == ue es ~ DS or ib) + JHU WIE FUE AS LE Dr do DUI Ca ১৩৪০ । উমার ইবনুল খাত্তাব (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি £ পুত্রকে হত্যার অপরাধে পিতার কিসাসের দণ্ড হবে না। www.pathagar.com

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।