আবওয়াবুদ দিয়াত 8৫ SAA rods 8 de ECA > Je onl Ps US Us ll aa 2 LS G3. \YYV EE Ed পলি Add. RE CEO PE Ge EET) une C2 J GL le ot Le NS 5 5 il Ree MAC $0 ss fC EIGEN PIPES LAG GL, Li n° iL 5, LH + Hall ats WS, ১৩২৭ ৷ আমর ইবনে শুআইব (র) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ যে ব্যক্তি স্বেচ্ছায় ও সজ্ঞানে কোন ব্যক্তিকে হত্যা করেছে তাকে নিহতের ওয়ারিসগণের কাছে সোপর্দ করা হবে। তারা ইচ্ছা করলে তাকে হত্যা করতেও পারে অথবা দিয়াত আদায় করতে পারে। সর্বোচ্চ আদালতের মাধ্যমে তার প্রতিকারের ব্যবস্থা করতে পারেন। দয়া ও অনুকম্পার ভিত্তিতে আদালতের রায়ের মধ্যে কোন পরিবর্তন করা ইসলামী শরীআতে জায়েয নেই । বর্তমানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানগণ হত্যাকারীর জীবনভিক্ষা দেয়ার যে অধিকার ভোগ করেন ইসলামী শরীআতে অনুযায়ী তা সম্পূর্ণ অবৈধ এবং অনধিকার চর্চা । এ অধিকার নিহতের ওয়ারিসগণের । তারা ইচ্ছা করলে হত্যাকারীর জীবন-ভিক্ষা দিতে পারে। তারা ইচ্ছা করলে দিয়াত গ্রহণ করে বা না করে তাকে মাফ করে দিতে পারে। ওয়ারিসদের মধ্যে কোন ব্যক্তি হত্যাকারীকে ক্ষমা করে দিতে রাজী হলে সরকার এক্ষেত্রে অন্য ওয়ারিসদেরকেও তাকে মাফ করে দিতে বাধ্য করতে পারে। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) বলেন, আমার মতে কোন একজন ওয়ারিস হত্যাকারীকে ক্ষমা করে দিলে অন্য ওয়ারিসগণ তার জীবন সংহারের অধিকার রাখে না । এই রায়ের ভিত্তিতে উমার (রা) ফয়সালা দান করতেন (আল-মাবসূত, খণ্ড ২৬, পৃ. ১৫৮) ৷ হত্যাকারী যদি দিয়াত পরিশোধ করতে অপারক হয় তবে সরকার তার পক্ষ থেকে এটা পরিশোধ করে দিবে। বর্তমানে কোন কোন দেশে মৃত্যুদণ্ড রহিত করার জন্য জোর প্রচারনা চালানো হচ্ছে। এমনকি কোন কোন দেশ মৃত্যুদণ্ড কার্যকর করা সম্পূর্ণরূপে প্রত্যাহার করেছে (অবশ্য এর বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করে আবার মৃত্যুদণ্ড কার্যকর করা শুরু করেছে) ৷ যে সমাজ মানুষের জীবনের প্রতি অসম্মান প্রদর্শনকারীকে সম্মান ও অনুকম্পা প্রদর্শন করে সে সমাজ নিজেই নিজের কবর রচনা করে। সে সমাজ একটা হত্যাকারীর প্রাণ রক্ষা করে শাস্তিপ্রিয় মানুষের প্রাণকে বিপদের সন্মুখীন করে দেয়। দানিয়েল ওয়েবস্টার বলেছেন, “যে হত্যাকাণ্ডের শাস্তি বিধান করা হয় না তা প্রতিটি মানুষের জীবনের নিরাপত্তা কেড়ে নেয়” । অধিক ব্যাখ্যার জন্য তাফহীমুল কুরআন ঃ সূরা বাকারার ১৭৮- ১৭৯ আয়াত এবং ১৭৬-১৮১ নং টীকা ; সূরা নিসার ৯২-৯৩ আয়াত এবং ১২১-১২৬ নং টীকা; সূরা বনী ইসরাঈলের ৩৩ নং আয়াত এবং ৩৩-৩৭ নং টীকা এবং রাসায়েল-মাসায়েল গ্রন্থের ২য় খণ্ড, পূ. ২২০-২২৯ এবং বিধিবদ্ধ ইসলামী আইন, প্রথম খণ্ড (প্রথম ভাগ) দেখা যেতে পারে (অনু.)। www.pathagar.com
— صفحة ٦٢ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.