জামে আত-তিরমিযী ৩য় খন্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

88 জামে আত-তিরমিযী মধ্যে এক্যমত রয়েছে। তারা আরো বলেছেন, আকিলার উপর দিয়াত পরিশোধের দায়িত্ব বর্তায় । তাদের কেউ কেউ বলেছেনঃ কোন ব্যক্তির পিতৃকূলের আত্মীয়কে আকিলা বলে । ইমাম মালেক ও শফিঈর এই মত । অপর দল বলেছেন, দিয়াত শুধু পুরুষদের উপর ধার্য হয়, স্ত্রীলোক ও বালকদের উপর ধার্য হয় না। তাদের প্রত্যেকে এক দীনারের এক-চতুর্থাংশ পরিমাণ দায় বহন করবে। কেউ কেউ অর্ধ দীনারের কথা বলেছেন। এভাবে দিয়াতের সম্পূর্ণ অর্থ সংগ্রহ হয়ে গেলে তো ভাল, অন্যথায় দেখতে হবে তাদের নিকটাত্মীয় গোত্র আছে কি না, থাকলে অবশিষ্ট দিয়াত তাদের উপর চাপানো হবে ৷১ ১. ভুলবশত হত্যা £ কোন ব্যক্তি হত্যা করার মত একৰুটি অন্ত্ৰ কোন জিনিসের প্রতি নিক্ষেপ করল । কিন্তু ভুলক্রমের তা এমন এক ব্যক্তির উপর গিয়ে পতিত হল যাকে হত্যা করার ইচ্ছা তার আদৌ ছিল না। এরূপ হত্যাকে ভুলবশত হত্যা (কাতল খাতা) বলে। এরূপ ক্ষেত্রে হত্যাকারীকে যে আর্থিক দায় বহন করতে হয় তাকে আইনের পরিভাষায় “দিয়াত” (রক্তমূল্য) বলে। এ ক্ষেত্রে তাকে একটি মুমিন গোলাম আযাদ করতে হবে এবং এক শত উট দিয়াত হিসাবে নিহতের ওয়ারিসদের প্রদান করতে হবে। গোলাম না পাওয়া গেলে একাধারে দুই মাস রোযা রাখতে হবে। তৎকালে এক শত উটের গড়পরতা মূল্য ছিল দশ হাজার দিরহাম । দিয়াত নগদ অর্থেও আদায় করার বিধান আছে। শরীআত দিয়াত পরিশোধের দায় কেবল হত্যাকারীর উপরই আরোপ করেনি, বরং তার সাথে তার আকিলার উপরও এর দায় অর্পণ করা হয়েছে। হানাফী ফিকহ্বিদদের ব্যাখ্যা অনুযায়ী ‘আকিলা’ বলতে কোন ব্যক্তির সহযোগী, সহকর্মী পুরুষ ও পিতৃকুলের আত্মীয়দের বুঝায় । হত্যাকারী যদি সরকারী কর্মচারী হয় তবে তার বিভাগের সাথে সংশ্লিষ্ট সকল কর্মচারী তার ‘আকিলা’ । অতএব ভুলবশত হত্যাকারীর উপর ধার্যকৃত দিয়াতের দায় আংশিকভাবে তাদেরকেও বহন করতে হয়। এটা তাদের পক্ষ থেকে এক ধরনের সদাকা বা আল্লাহ্‌র পথে চাদা হিসাবে গণ্য । ভুলবশত হত্যার কারণে কোন ব্যক্তির উপর আকস্মিকভাবে যে আর্থিক চাপ আসে সেই ব্যাপারে তাকে সাহায্য করার জন্যই এ ব্যবস্থা করা হয়েছে। উমার (রা) যখন তার খিলাফতকালে নিয়মিত সৈন্য বিভাগ কায়েম করেন তখন দিয়াতের সমস্তটাই সৈনিকদের উপর আরোপ করেন । তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের উপস্থিতিতে এই নিয়ম প্রবর্তন করেন। তারা এর বিরুদ্ধে কোনরূপ আপত্তি তুলেননি (ফাতহুল কাদীর, ৮ম খণ্ড, ৪২ পৃ.) ৷ নিহতের ওয়ারিসগণ ইচ্ছা করলে দিয়াত ক্ষমা করে দিতে পারে। ইসলামী শরীআত লংঘন করে এবং নিহতের ওয়ারিসগণের মতামত গ্রহণ না করে আদালত ভুলবশত হত্যাকারীকে কারাদণ্ড দিতে বা জরিমানা করতে পারেন না। ইচ্ছাকৃত হত্যা £ কোন ব্যক্তি অপর ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলে এর শাস্তি হল মৃত্যুদণ্ড । বিচার বিভাগ কোন হত্যাকারীর মৃত্যুদণ্ডের রায় প্রদান করলে এবং দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জীবন-ভিঙ্ষা চেয়ে আমীর বা রাষ্ট্রপ্রধানের কাছে আবেদন করলে এ অবস্থায় বিচার বিভাগের রায়কে উপেক্ষা করে এঁ ব্যক্তির মৃত্যুদণ্ড রহিত করে জীবন-ভিক্ষা দেয়ার বা অন্য কোন শাস্তির ব্যবস্থা করার আইনগত অধিকার আমীর বা রাষ্ট্রপ্রধানের নাই । আদালত যদি আইনানুগ ফয়সালা প্রদানে ভুল করে বসে তবে রাষ্ট্রপ্রধানের সহায়তার জন্য প্রিভী কাউন্সিলের অনুরূপ একটি সর্বোচ্চ আদালত গঠন করা যেতে পারে। নিম্ন আদালতের রায়ে কোনরূপ বেইনসাফী হয়ে থাকলে রুষ্ট্রপ্রধান এই www.pathagar.com

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।