জামে আত-তিরমিযী ৩য় খন্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

৩৬ জামে আত-তিরমিযী সদকায় জারিয়া৪, এমন জ্ঞান যা দ্বারা উপকৃত হওয়া যায় এবং এমন সম্তান যে তার জন্য দোয়া করে (মু) । আৰু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ । অনুচ্ছেদ £ ৩৭ চতুষ্পদ জন্তু কাউকে আহত করলে এর কোন ক্ষতিপূরণ নেই । Mx GE SAD EDEL ES in DS Eo. NNN do le do dt 06 J Lp nl oe | NE bs 02 ba HG AIG UE Yr + U2 ১৩১৬ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৪ পশুর আঘাতে দণ্ড নেই, কূপে পড়াতে দণ্ড নেই, খনিতে দণ্ড নেই এবং রিকাযেৎ এক-পঞ্চমাংশ (যাকাত) ধার্য হবে (বু, মু, দা, না, ই, মা)। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ । এ অনুচ্ছেদে জাবির, আমর ইবনে আওফ ও উবাদা ইবনুস সামিত (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। রহমান-আবু হুরায়রা (রা)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে (উপরের হাদীসের) অনুরূপ বর্ণিত হয়েছে। ইমাম মালেক ইবনে আনাস (র) বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীঃ ‘পশুর আঘাতে দণ্ড নেই’, এ কথার তাৎপর্য এই যে, পশু কাউকে আহত করলে তার কোন কিসাস নাই এবং তার কোনরূপ দিয়াত (রক্তমূল্য) দিতে হবে না। একদল আলেম ‘আল-আজমা’ শব্দের ব্যাখ্যায় বলেছেন, যে পশু মালিকের হাত থেকে ছুটে গিয়ে পালায় এবং দৌড়ে যাওয়ার সময় কাউকে আহত করে তাকে ‘আজমা’ বলে। এজন্য মালিককে কোনরূপ জরিমানা দিতে হবে না। ‘খনিতে দণ্ড নেই’ কথার তাৎপর্য হল, কেউ খনিজ সম্পদ আহরণের জন্য গর্ত খনন করলে এবং তাতে শ্রমিক বা অন্য কোন লোক পতিত হয়ে আহত বা নিহত হলে মালিকের কোন জরিমানা হবে না । অনুরূপভাবে কোন ব্যক্তি পথিকদের জন্য কূপ খনন করলে এবং তাতে কোন লোক পতিত হয়ে আহত বা নিহত হলে সে ক্ষেত্রেও 8. ‘সদাকায়ে জারিয়া’ বলতে জনকল্যাণমূলক এরূপ দানকে বুঝায় যার দ্বারা দাতার মৃত্যুর পরও লোকেরা অনবরত উপকৃত হতে থাকে । যেমন শিক্ষা প্রতিষ্ঠান, দাতব্য চিকিৎসালয় ইত্যাদি । ৫. হানাফী মতে ‘রিকায’ অর্থ ভূগর্ভে প্রাপ্ত দ্রব্য, তা খনিতে প্রাপ্ত হোক বা প্রোথিত সম্পদরূপে প্রাপ্ত হোক (অনু) । www.pathagar.com

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।