জামে আত-তিরমিযী ৩য় খন্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

আবওয়াবুল আহকাম ৩৫ ১৩১৪ । ইবনে উমার (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, উমার (রা) খাইবারের (গনীমাত থেকে) এক খণ্ড জমি পেয়েছিলেন। তিনি বলেন, হে আল্লাহ্র রাসূল! আমি খাইবার এলাকায় এমন এক খণ্ড জমি পেয়েছি যার তুলনায় উত্তম সম্পদ আমি আর কখনও লাভ করিনি। (এ সম্পর্কে) আমাকে কি হুকুম করেন? তিনি বলেনঃ তুমি ইচ্ছা করলে মূল অংশ ঠিক রেখে লাভের অংশ দান-খয়রাত করতে পার । সুতরাং উমার (রা) জমিটা এভাবে ওয়াক্‌ফ করেন ঃ মূল জমিখণ্ড বিক্রয় করা যাবে না, হেবাও করা যাবে না এবং ওয়ারিসদের মধ্যেও বণ্টিত হবে না। তা থেকে প্রাপ্ত (জিহাদে), পথিক-মুসাফির এবং মেহমানদের খরচ বহন করার জন্য ব্যয় করা হবে । যে ব্যক্তি এর মুতাওয়াল্লী হবে সে ন্যায়সংগতভাবে এর আয় থেকে ভোগ করতে পারবে এবং বন্ধু-বান্ধবদেরও খাওয়াতে পারবে, কিন্তু সঞ্চয় করে রাখতে পারবে না (বু,মু,দা;না,ই)। (অধঃস্তন) রাবী বলেন, আমি এ হাদীসটি মুহাম্মাদ ইবনে সীরীনের কাছে উল্লেখ করলে তিনি বলেন, ধনী হওয়ার উদ্দেশ্যে মুতাওয়াল্লী এই ওয়াক্‌ফ সম্পদের আয় সঞ্চয় করতে পারবে না। ইবনে আওফ বলেন, আমাকে অন্য এক ব্যক্তি অবহিত করেছেন যে, তিনি এই ওয়াক্্‌ফনামা লাল রং-এর চামড়ায় লিখিত আকারে পড়েছেন। তাতে এও লেখা ছিলঃ এ সম্পত্তিকে ধনী হওয়ার মাধ্যম বানানো যাবে না। ইসমাঈল বলেন, আমি উক্ত ওয়াক্‌ফনামা ইবনে উবাইদুল্লাংইবনে উমারের কাছে পাঠ করলাম ৷ তাতেও লেখা ছিল, ধনী হওয়ার উদ্দেশ্যে এ থেকে জমা করা যাবেনা। আৰু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ । সাহাবায়ে কিরাম এবং অপরাপর আলেম এ হাদীস অনুযায়ী আমল করেছেন। জমিজমা বা অন্য কোন সম্পদ ওয়াক্‌ফ করা জায়েয । পূর্ববর্তী আলেমদের মধ্যে এ ব্যাপারে কোন মতভেদ lk ALLO Sd ee A চন HOT পুণৰ AJ oad EN EAE AA EFT jE PO SSE be MULLS Ss cht CON SL FBIIG “0 BA EEE SNES ১৩১৫ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত ৷ রাসূলুল্লাহ সাল্লাদাহ আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ মানুষ মরে যাওয়ার সাথে সাথে তার কাজ (করার যাবতীয় ক্ষমতা) ছিন্ন (রহিত) হয়ে যায়, কিন্তু তিনটি কাজের (সাওয়াব লাভ) রহিত হয় নাঃ www.pathagar.com

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।