জামে আত-তিরমিযী ৩য় খন্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

আবওয়াবুল আহকাম ৩৩ নেকড়ে বাঘের । সে আবার বলল, হে আল্লাহ্‌র রাসূল! হারানো উট সম্পর্কে বিধান কি? রাবী বলেন, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তেজিত হলেন, এমনকি তার দুই গাল বা মুখমণ্ডল লাল হয়ে গেল তিনি বলেনঃ.এতে তোমার মাথা ঘামানোর কি আছে? এর সাথে এর জুতা (খুর) এবং মশক রয়েছে, অবশেষে এটা (ঘুরতে ঘুরতে) তার মালিকের সাথে গিয়ে মিলিত হবে (বু,মু)। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ । এ অনুচ্ছেদে উবাই ইবনে কাব, আবদুল্লাহ (রা) থেকেও হাদীস বর্ণিত আছে । যায়েদ (রা) থেকে আরো কয়েকটি সূত্রে এ হাদীস বর্ণিত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবী ও তৎপরবর্তী আলেমগণ এ হাদীস অনুযায়ী আমল করেছেন। তাদের মতে পথে পড়ে পাওয়া জিনিস সম্পর্কে এক বছর পর্যন্ত ঘোষণা দেয়ার পরও মালিক না পাওয়া গেলে তা নিজের কাজে ব্যবহার করা যায়। ইমাম শাফিঈ, আহ্‌মাদ ও ইসহাকের এই মত । অপর একদল সাহাবী ও তৎপরবর্তী আলেমগণ বলেছেন, এক বছর ধরে হারানো প্রাপ্তির ঘোষণা দিতে হবে। এর মধ্যে মালিক এসে গেলে তাকে তা ফেরত দিতে হবে অন্যথায় . সদাকা (দান) করে দিতে হবে। সুফিয়ান সাওরী, আবদুল্লাহ ইবনুল মুবারক ও কূফাবাসী আলেমগণের এই মত । তাদের মতে যে ব্যক্তি হারানো জিনিস পেয়েছে সে ধনী হলে তার জন্য এটা কাজে লাগানো জায়েয হবে না। ইমাম শাফিঈর মতে প্রাপক ধনী হলেও তার জন্য এটা কাজে লাগানো জায়েয । কেননা উবাই ইবনে কাব (রা) মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এক শত দীনারের একটি থলে পেয়েছিলেন। নির্দিষ্ট কাল ধরে ঘোষণাদানের পর তিনি তাকে এটা কাজে লাগনোর অনুমতি দেন। অথচ তিনি ছিলেন ধনী । অনুরূপভাবে আলী (রা) একটি দীনার পেয়েছিলেন। তিনি এক বছর যাবত এর ঘোষণা দিতে থাকেন, কিন্তু কেউই এটা সনাক্ত করল না । মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এটা কাজে লাগানোর অনুমতি দিলেন । যার জন্য সদক্কার মাল খাওয়া জায়েয সে ছাড়া অন্য লোকের জন্য যদি পথিমধ্যে পড়ে পাওয়া জিনিস ভোগ করা হালাল না হত তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী (রা)-কে এটা কাজে লাগানোর অনুমতি দিতেন না। অথচ আলী (রা)-র জন্য সদাকা খাওয়া হারাম ছিল । একদল আলেম বলেছেন, কুড়িয়ে পাওয়া জিনিস যদি সামান্য হয়, তবে ঘোষণা না দিয়েই তা ভোগ করা জায়েয । আর একদল আলেম বলেছেন, কুড়িয়ে পাওয়া জিনিসের পরিমাণ যদি এক দীনারের কম হয়, তবে এক সপ্তাহ পর্যন্ত ঘোষণা দিতে হবে। ইসহাক ইবনে ইবরাহীমের এই মত । www.pathagar.com

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।