প্রসংগ কথা আল্লাহ জাল্লা শানুহুর জন্য সমস্ত প্রশংসা এবং সালাত ও সালাম তাঁর প্রিয় হাবীব সায়্যিদুল মুরসালীন ওয়া খাতামান নাবিয়্যীনের প্রতি। তার পরিবারবর্গ ও তার সাহাবীগণের উপর আল্লাহ্র রহমাত ও অনুগ্রহ বর্ষিত হোক। নিরলস পরিশ্রমের মাধ্যমে হাদীস বিশারদগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস সংরক্ষণ ও তার চর্চা যুগ যুগাস্তরে অব্যাহত রেখেছেন, আল্লাহ তাআলা তাদের এই সাধনাকে কবুল করুন এবং একে উম্মাতের হেদায়াতের উপায় বানিয়ে দিন। অনুবাদ গ্রন্থখানির হাদীস বিন্যাসে প্রধানত মিসরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইবরাহীম আতওওয়াহ ইওয়াদ সম্পাদিত গ্রন্থ থেকে তিরমিযীর মূল পাঠ গ্রহণ করেছি এবং কঠিন শব্দের বিশ্লেষণে হাফেজ আবদুর রহমান মুবারকপুরী (র)-এর তুহ্ফাতুল আহ্ওয়াযী শীর্ষক তিরমিধীর ভাষ্যগ্রন্থ অনুসরণ করেছি । হাদীসের পরিচয়, হাদীসের পরিভাষা এবং ইমাম তিরমিযীর নিজস্ব বিশেষ কতিপয় পরিভাষার জন্য প্রথম খণ্ডের “প্রসংগ কথা” শীর্ষক ভূমিকা দেখা যেতে পারে। অত্র খণ্ডে ব্যক্তি নামের পরে ও হাদীসের শেষে ব্যবহৃত শব্দসংক্ষেপ নিম্নরূপ $ অনু.= বা=বায়হাকীর সুনানুল কুবরা (আ)=আলাইহিস সালাম বু=সহীহ আল-বুখারী আ=মুসনাদে আহ্মাদ মা=মুওয়াত্তা ইমাম মালিক ই=সুনান ইবনে মাজা মু=সহীহ মুসলিম কু=দারু কুতনী (র)=রহমাতুল্লাহ আলাইহি/রাহিমাহুল্লাহু আলাইহি দা=সুনান আবু দাউদ (রা)=রাদিয়াতুল্লাহু আনহু/আনহা/আনহুমা/আনহুম দার=সুনানুদ দারিমী (সা)=সাল্লাল্াহু আলাইহি ওয়াসাল্লাম না=সুনান নাসাঈ হা=আল-মুসতাদরাক হাকেম নীশাপুরী । হাদীসের শেষে যুক্ত শব্দসংকেতের দ্বারা বুঝানো হয়েছে যে, সংশ্লিষ্ট হাদীসখানা উল্লেখিত গ্রন্থেও একই সাহাবী কর্তৃক বর্ণিত । বিশেষত গবেষকদের সুবিধার জন্যই আমি এই শ্রম স্বীকার করেছি । হাদীসের যথসাধ্য নির্ভুল অনুবাদ করার চেষ্টা করেছি । তথাপি কোনরূপ ভুল পাঠকগণের দৃষ্টিগোচর হলে তা প্রকাশক অথবা অনুবাদককে অবহিত করার জন্য সনির্বন্ধ অনুরোধ রইল । রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীসের এই খেদমতট্কু আল্লাহ তাআলা কবুল করুন এবং এর দ্বারা তার বান্দাগণকে হেদায়াতের পথে চলার তৌফিক দান করুন৷ আমীন! মুহাম্মাদ মূসা গ্রাম £ শৌলা পোষ্ট £ কালাইয়া জিলা £ পটুয়াখালী www.pathagar.com
— صفحة ٤ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.