১৬ জামে আত-তিরমিধযী উল্লেখ নাই । একদল আলেম এ হাদীস অনুসারে আমল করেন । তারা বলেন, যখন কোন ব্যক্তি বলে, এটা তোমার জন্য তোমার সারা জীবনের জন্য এবং তোমার পরবর্তীদের জন্য, তখন তা গ্রহীতার মালিকানায় এসে যায়। জীবন-স্বত্ প্রদানকারীর মালিকানায় তা আর প্রত্যাবর্তন করে না । যদি সে একথা না বলেঃ এটা তোমার পরবর্তীদের জন্যও, তবে এক্ষেত্রে গ্রহীতার মৃত্যুর পর তা দাতার মালিকানায় ফিরে আসবে। ইমাম মালেক ও শাফিঈর এই মত ৷ কয়েকটি সূত্রে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ “জীবন-স্বত্ জায়েয-এটা যাকে দেয়া হয়েছে তার” । একদল আলেম এ হাদীস অনুসারে আমল করেছেন। তারা বলেছেন, যাকে জীবন-স্বত্ব দেয়া হয়েছে তার মৃত্যুর পর তার ওয়ারিসগণ এর মালিক হবে, জীবন-স্বত্ব প্রদানকারী-‘এটা তোমার পরবর্তীদের জন্যও’- এ কথা না বলে থাকলেও । সুফিয়ান সাওরী, আহ্মাদ ও ইসহাকেরও এই মত ।> অনুচ্ছেদ £ ১৬ কুকবার বর্ণনা । Ao A A Ad Az BA, PT 1 Ar Af, A PPE oF dn tl ABR be pth GUS ds op 25 CES . \YAA LASS BPA Ade ব- ‘ PS EAI Ar a Sal LG a 0 do DI IG IG LE Ss NA + UBS EG 520 UBS 0 ১২৮৮ । জাবির (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জীবন-স্বত্ব যাকে প্রদান করা হয়েছে তা তার জন্য বৈধ। রুকবা যাকে দেয়া হয়েছে তা তার জন্য বৈধ (বু,মু,দা,না,ই)। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান । অপর এক সূত্রে জাবির (রা) থেকে এটা মওকুফ হিসাবে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবী ও তৎপরবর্তী একদল আলেম এ হাদীস অনুযায়ী আমল করেছেন। তাদের মতে জীবন-স্বত্বের মত রুকবাও জায়েয । ইমাম আহমাদ ও ইসহাকেরও এই মত । কুফার একদল আলেম জীবন-স্বত্্ ও রুকবার মধ্যে পার্থক্য করেছেন। তারা জীবন-স্বত্ব জায়েয মনে করলেও রুকবা জায়েয মনে করেন না । রুকবার ব্যাখ্যা ১. কোন ব্যক্তি অপর ব্যক্তিকে তার জীবৎকাল পর্যন্ত মেয়াদের জন্য কিছু দান করলে তা দান গ্রহীতারই হবে এবং তার মৃত্যুর পর এ দানকৃত বস্তুতে তার ওয়ারিসগণের মালিকানা প্রতিষ্ঠিত হবে, জীবৎকালের জন্য এ দান সীমিত থাকবে না। এই ধরনের দানকে পরিভাষায় *উমরা' বলে। দানকারী দানগ্রহীতার আজীবনকালের শর্ত যুক্ত করলেও এ শর্ত বাতিল গণ্য হয় । হানাফী ফকীহ্্গণের এই মত (অনু.)। www.pathagar.com
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।