জামে আত-তিরমিযী ৩য় খন্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

আবওয়াবুল লিবাস ২৮৫ কবর সমতল না করে এবং ছবি নিশ্চিহ্ন না করে ছাড়বে না। খবৃক ব্যক্তি এই কাজে উদ্যোগী হয়ে মদীনায় পৌছল, কিন্তু লোকদের ভয়ে দায়িত্ব পালন না করেই ফিরে এলো । অতঃপর আলী (রা) গিয়ে উক্ত কাজ সম্পাদন করে এসে নবী (সা)-কে বলেন $ আমি কোন মূর্তি না ভেঙ্গে, কোনছবি চুরমার না করে এবং কোন উচ্চ কবর সমতল না করে ছাড়ি নাই । তখন রাসূলুল্লাহ্‌ (সা) বলেন ৪ এরপর যে ব্যক্তিই এই সবের কোন একটি বানাবে সে মুহাম্মাদ (সা)-এর প্রতি অবতীর্ণ বিষয়কে অস্বীকার করল (মুসলিম $ জানাইয; নাসাঈ ঃ জানাইয়; মুসনাদ আহ্্‌মাদ) । এক ব্যক্তি ইবনে আব্বাস (রা)-র নিকট উপস্থিত হয়ে বলল, আমি নিজ হাতে উপার্জনকারী । আমার উপার্জনের উপায় হচ্ছে এসব ছবি (প্রতিকৃতি) নির্মাণ । এ কথা শুনে ইবনে আব্বাস (রা) বলেন, আমি তোমাকে সেই কথাই বলব যা আমি রাসূলুল্লাহ (সা)-কে বলতে শুনেছি । তিনি বলেছেন $ “যে ব্যক্তি ছবি নির্মাণ করে (পরকালে) আল্লাহ্‌ তাকে শাস্তি দিতে থাকবেন যতক্ষণ না সে তাতে প্রাণ সঞ্চার করবে । অথচ তাতে প্রাণ সঞ্চার করা তাৱ পক্ষে কখনো সম্ভব হবে না।” এ কথা শুনে লোকটি খুব ক্রোধাব্বিত হল এবং তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। তখন ইবনে আব্বাস (রা) বলেন, হে আল্লাহ্‌র বান্দা! তোমাকে যদি ছবি নির্মাণ করতেই হয় তবে এই গাছপালা ও প্রাণহীন বস্তুর ছবি নির্মাণ কর (বুখারী $ বুয়ু; মুসলিম ঃ লিবাস; নাসাঈ ঃ কিতাবুয যীনাহ; মুসনাদ আহমাদ) । ইবনে মাসউদ (রা) বলেন, আমি নবী (সা)-কে বলতে শুনেছি $ কিয়ামতের দিন আল্লাহ্‌র নিকট সবচেয়ে কঠিন শাস্তি ভোগ করবে ছবি নির্মাতাগণ (বুখারী ঃ লিবাস; মুসলিম ঃ লিবাস; নাসাঈ ঃ$ কিতাবুয যীনাহ; মুসনাদ আহমাদ; এই বিষয়ে উদ্ধৃত গ্রন্থাবলীতে প্রচুর সংখ্যক হাদীস বিদ্যমান) । শুধু ইসলাম ধর্মেই নয়, অপর দুইটি আসমানী ধর্মেও (ইহুদী-খৃষ্টান) ছবি নির্মাণ সমভাবে নিষিদ্ধ । এখানে বর্তমান বাইবেল থেকে কয়েকটি উদাহরণ পেশ করা .হল। “তুমি নিজের জন্য খোদিত প্রতিমা নির্মাণ করো না, উপরিস্থ আসমানে, নীচস্থ পৃথিবীতে ও পৃথিবী মধ্যস্থ পানির মধ্যে যা যা আছে তাদের কোন প্রতিমূর্তি নির্মাণ করো না” (যাত্রা পুস্তক, ২০ $ 8৪) । “তোমরা নিজেদের জন্য আবস্তু প্রতিমা নির্মাণ করো না, খোদিত প্রতিমা কিংবা স্তম্ভ স্থাপন করো না এবং এগুলোর সামনে প্ৰণিপাত করার জন্য তোমাদের দেশে দেশে কোন খোদিত প্রস্তর রেখো না” (লেবীয় পুস্তক, ২৬ $ ১) “অতএব তোমরা নিজ নিজ সত্তা সম্পর্কে সাবধান হও, পাছে তোমরা পথভ্রষ্ট হয়ে নিজেদের জন্য কোন আকারে মূর্তিতে খোদিত প্রতিমা কর, পাছে পুরুষ বা নারীর প্রতিকৃতি, পৃথিবীস্থ কোন পশুর প্রতিকৃতি, আকাশে উডটীয়মান কোন পাখির প্রতিকৃতি, ভূ-চর কোন সরীসৃপের প্রতিকৃতি অথবা ভূমির নীচস্থ কোন জন্তুর প্রতিকৃতি নির্মাণ কর” (দ্বিতীয় বিবরণ, ৪ ৪ ১৫-১৮) । যে ব্যক্তি কোন খোদিত কিংবা ছাচে ঢালা প্রতিমা, সদা প্রভুর ঘৃণিত বস্তু, শিল্পকরের হস্ত নির্মিত বস্তু নির্মাণ করে গোপনে স্থাপন করে সে শাপগ্রস্ত । সকল লোক উত্তর করে বলল, আমেন” (দ্বিতীয় বিবরণ, ২৭ 8 ১৫) । সহীহ্‌ বুখারীর ভাষ্যকার আল্লামা বদরুদ্দীন আল-আইনী (র) তার উমদাতুল কারী গ্রন্থে (২২ খ., পৃ. ৭০) লিখেছেন, আমাদের (হানাফী) ফকীহগণ এবং অন্যান্য মাযহাবের ফকীহগণ বলেন যে, কোন জীবের ছবি নির্মাণ শুধু হারামই নয়, মারাত্মক হারাম, কবীরা গুনাহ । তা অপমান ও লাঞ্ছনার জন্য বা অন্য কোন উদ্দেশ্যেই নির্মাণ করা হোক, সর্বাবস্থায়ই ছবি তোলা হারাম । এই বিষয়ে বিস্তারিত জানার জন্য তাফহীমুল কুরআনে, সূরা সাবার ১৩ নম্বর আয়াত ও তার ব্যাখ্যা (২০ নং টীকা) পাঠ করা যেতে পারে (অনু.) । www.pathagar.com

— পৃষ্ঠা ৩০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।