জামে আত-তিরমিযী ৩য় খন্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

আবওয়াবুল লিবাস ২৭৫ HADES Y IE LS ale Deal I BT 4 HE Lh 2 A DCD ১৬৭৫ । আবদুল্লাহ ইবনে উমার (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ যে ব্যক্তি গর্ব-অহংকারে মত্ত হয়ে নিজের পরিধেয় বস্ত্র গোছার নিচে পর্যন্ত ঝুলিয়ে পরিধান করে, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না (মা,বু,মু:না,ই) ৷১ আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ ৷ এ অনুচ্ছেদে হুযাইফা, আবু সাঈদ, আবু হুরায়রা, সামুরা, আবু যার, আইশা ও হুবাইব ইবনে মুগাফফাল (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। ১. ইবনে হাজার আল-‘আসকালানী (র) বলেন, অহংকারবশে পায়ের গোছার নিচে পরিধেয় বস্ত্র ঝুলিয়ে পরা কবীরা গুনাহ এবং অহংকার ব্যতীত পরা তিরঙ্কারযোগ্য, তবে হারাম নয়। ইবনে আবদুল বার (র) বলেন, এই অভ্যাস তিরস্কারযোগ্য যে কোন অবস্থায় । ইমাম নববী (র) বলেন, অহংকারবশে তা হারাম এবং অহংকার ব্যতীত মাকরূহ । ইমাম শাফিঈ (র) এই মতই ব্যক্ত করেছেন। তিনি বলেন, জঙঘার অর্ধাংশ পর্যন্ত পরিধেয় বস্ত্র বুঝানো মুস্তাহাব, গোছার উপরিভাগ পর্যন্ত বৈধ, মাকরূহ নয়, গোছার নিচে পর্যন্ত ঝুলানো অহংকারবশে হারাম এবং অহংকারবিহীনভাবে মাকরূহ তানযীহ । তিরমিযীর ভাষ্যকার আবদুর রহমান মুবারকপুরী (র) বলেন, এই অভ্যাসে অহংকার প্রকাশ পায়, যদিও পরিচ্ছদ পরিধানকারীর অহংকার প্রকাশের উদ্দেশ্য না থাকে যেমন মহানবী (সা) বলেন ঃ তুমি কাপড় গোছার নিচে পর্যন্ত ঝুলিয়ে পরা থেকে সাবধান হও । কারণ এভাবে কাপড় ঝুলানো অহংকারের অন্তর্ভুক্ত (মুসনাদে আহমাদ) । মুগীরা ইবনে শোবা (রা) বলেন, আমি নবী (সা)-কে সুফিয়ান ইবনে সুহাইল (রা)-র চাদর স্পর্শ করে বলতে শুনেছি £ হে সুফিয়ান! এভাবে ঝুলিয়ে পর না। কারণ আল্লাহ তাআলা এভাবে পরিচ্ছদ ঝুলিয়ে পরিধানকারীকে পছন্দ করেন না (নাসাঈ, ইবনে মাজা) । জাবির ইবনে সুলাইম (রা)-কে রাসূলুল্লাহ (সা) বলেন, তুমি তোমার লুঙ্গি বা পাজামা জং অর্ধাংশ স্থান পর্যন্ত উত্তোলন করে রাখ । যদি তাতে রাজী না হও তবে পায়ের গোছা পর্যন্ত (তার নীচে নয়) । কাপড় (গোছার নিচে পর্যন্ত) ঝুলিয়ে পরা থেকে সতর্ক হও । কারণ তা অহংকারের অন্তর্ভুক্ত। আর আল্লাহ তাআলা অহংকার পছন্দ করেন না (আবু দাউদ) । আবদুল্লাহ ইবনে উমার (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন ঃ যে ব্যক্তি অহংকারবশে তার পরিধেয় বস্তু (পায়ের গোছার নিচে পর্যন্ত প্রলন্বিত করে মাটিতে) হেঁচড়ায় তার প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের দিন দৃষ্টিপাত করবেন না । তখন আরু বাক্র (রা) বলেন, আমার লুঙ্গির একদিক হেঁচড়ায়, কিন্তু তবুও আমি এ ব্যাপারে সতর্ক থাকি । রাসূলুল্লাহ (সা) বলেন, যারা অহংকারবশে তা করে তুমি তাদের অন্তর্ভুক্ত নও (আবু দাউদ) । আবু হুরায়রা (রা) বলেন, একদা এক ব্যক্তি তার পরিধেয় বস্ত্র (পায়ের গোছার নিচে পর্যন্ত) ঝুলন্ত অবস্থায় নামায পড়ে । রাসূলুল্লাহ (সা) তাকে বলেন, যাও, তুমি উযু করে এসো । তদনুযায়ী সে www.pathagar.com

— পৃষ্ঠা ২৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।