আবওয়াবুল লিবাস ২৭৩ অনুচ্ছেদ £ ৭ মৃত জীবের প্রক্রিয়াজাত চামড়ার ব্যবহার । of ak be eet bl oh Ags G2 SN EL LS CFS NAVY he NO) IG EE CFU LE ACL IG LO + tt AEE lh pd Gly pee NU UBS LS ol dl ১৬৭২ । আতা ইবনে আবু রাবাহ (র) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি ইবনে আব্বাস (রা)-কে বলতে শুনেছি, একটি বকরী মারা গেল । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মালিককে বলেন £৪ তোমরা এর চামড়া ছিলে নিলে না কেন? প্রক্রিয়াজাত করার পর তা তোমরা কাজে লাগাতে পারতে (বু,মু,দা, না,মা,আ) । আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ । এ অনুচ্ছেদে সালামা ইবনুল মুহাব্বিক, মাইমূনা ও আইশা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। উল্লেখিত হাদীসটি ইবনে আব্বাস (রা) থেকে বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে । তিনি মাইমূনা (রা) ও সাওদা (রা)-র সূত্রেও এ হাদীসটি বর্ণনা করেছেন। অধিকাংশ বিশেষজ্ঞ আলেম এ হাদীস অনুযায়ী আমল করেছেন। সুফিয়ান সাওরী, ইবনুল মুরারক, শাফিঈ, আহ্মাদ ও ইসহাকও অনুরূপ কথা বলেছেন। <1 90 U0 0s gl pf US pS Ns So LG Ab BY BCAA S06 Ud ১৬৭৩ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু : আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ যে কোন চামড়া প্রক্রিয়াজাত করার পর তা পাক. হয়ে গেল (আ;ই;মু) । আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ । অধিকাংশ বিশেষজ্ঞ আলেম এ হাদীস অনুযায়ী আমল করেছেন। তারা মৃত জীবের চামড়া সম্পর্কে বলেছেন, তা প্রক্রিয়াজাত করার পর পাক বলে গণ্য । ইমাম শাফিঈ এই হাদীসের ভিত্তিতে বলেছেন, যে কোন চামড়া প্রক্রিয়াজাত করার পর তা পাক হয়ে যায়, কুকুর ও শূকরের চামড়া ব্যতীত (তা নাপাক ও হারাম) । একদল সাহাবী ও তৎপরবর্তীগণ হিংস্র জীবের চামড়া ব্যবহার করা মাকরূহ বলেছেন। তারা এটা পরিধান করতে www.pathagar.com
— পৃষ্ঠা ২৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।