জামে আত-তিরমিযী ৩য় খন্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

২৭২ জামে আত-তিরমিযী ১৬৭০ । আলী (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসী (সূতা ও রেশম মিশ্রিত কাপড়) ও হলুদ রং-এর কাপড় পরিধান করতে নিষেধ করেছেন (মু,দা,না,মা,আ)। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ । এ অনুচ্ছেদে আনাস ও আবদুল্লাহ ইবনে আমর (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। অনুচ্ছেদ £৬ পশমী কাপড় পরিধান করা জায়েয । ASE AA SF Ae As SAA LA bin oe LL ES SEE 2 Yh PeCLL ES NWN JSCIMIG GH Ged alle AL Edie dl BLL TIL UG als SDN CALL als SS ADVGIL ১৬৭১ । সালমান (রা) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘি, পনির ও পশমী বা চামড়ার পোশাক সম্পর্কে জিজ্ঞেস করা হল । তিনি বলেন ঃ আল্লাহ তার কিতাবে যা হালাল করেছেন তা-ই হালাল এবং আল্লাহ তার কিতাবে যা হারাম করেছেন তা-ই হারাম । আর যে বিষয়ে তিনি নীরব থেকেছেন (হারাম বা হালাল হওয়া সম্পর্কে কিছুই বলেননি) তা তার ক্ষমা ও উদারতার অন্তর্ভুক্ত (ই, হা)। আবু ঈসা বলেন, এ হাদীসটি গরীব । আমরা কেবল উল্লেখিত সনদ সূত্রেই এটাকে মরফ্‌ হিসাবে জানতে পেরেছি । সুফিয়ান সাওরী ও আরো কতিপয় রাবী সুলাইমান আত-তাইমী-আবু উসমান সূত্রে এটাকে সালমান ফারসী (রা)-র নিজের কথা বলে বর্ণনা করেছেন। মওকুফ বর্ণনাটি অধিকতর সহীহ মনে হয়। এ অনুচ্ছেদে মুগীরা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। আমি ইমাম বুখারীর নিকট উক্ত হাদীস সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি এটাকে মাহ্‌ফুয (সুরক্ষিত) মনে করি না। সুফিয়ান-সুলাইমান আঁত-তাইমী-আবু উসমান-সালমান (রা) সূত্রে মওকুফ হিসাবে বর্ণনা করেছেন। বুখারী আরো বলেন, সাইফ ইবনে হারূন হাদীস শাস্ত্রে জনপ্রিয় এবং সাইফ ইবনে মুহাম্মাদ, যিনি আসেমের সূত্রে হাদীস বর্ণনা করেন, নির্ভরযোগ্য নন। www.pathagar.com

— পৃষ্ঠা ২৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।