আবওয়াবুল জিহাদ ২৫৯ be LLL HS, L0G NULL ITLL DS rl PE ১৬৫০ ৷ ইবনে উমার (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন $ সাবধান! তোমাদের প্রত্যেকেই রাখাল (দায়িত্বশীল) এবং তোমাদের প্রত্যেককেই তার রাখালী (দায়িত্ব পালন) সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে । যিনি জনগণের নেতা তাকে তার রাখালী (দায়িত্ব) সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে । ব্যক্তি তার পরিবারের লোকদের রাখাল (অভিভাবক) । তাকে তাদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে । স্ত্রী তার স্বামীর সংসারের রাখাল (ব্যবস্থাপিকা)। এর ব্যবস্থাপনা সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। গোলাম তার মনিবের সম্পদের রাখাল (পাহারাদার) । এ সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। অতএব, সাবধান! তোমাদের প্রত্যেকেই রাখাল এবং তোমাদের প্রত্যেককেই নিজ নিজ রাখালী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে (আ;দা,বু,মু) ৷ আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ । এ অনুচ্ছেদে আবু হুরায়রা, আনাস ও আবু মূসা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। আবু মূসার হাদীস সুরক্ষিত নয়। অনুরূপভাবে আনাসের হাদীসও অরক্ষিত। ইবরাহীম ইবনে বাশশার ইবনে আবু বুরদা-আবু বুরদা-আবু মূসা (রা)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে এ হাদীস বর্ণনা করেছেন। আমাকে এ সম্পর্কে অবহিত করেছেন ইবনে বাশশার । তিনি বলেন, একাধিক ব্যক্তি সুফিয়ান থেকে-বুরাইদ-আবু বুরদা-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে উক্ত হাদীস মুরসাল হিসাবে বর্ণিত এবং এটাই সঠিক । মুহাম্মাদ বলেন, ইসহাক ইবনে ইবরাহীম-মুআয ইবনে হিশাম-তার পিতা-কাতাদা-আনাস (রা) থেকে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন $ EACLE 0 HCD “আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে যে বিষয়ের দায়িত্বশীল বানিয়েছেন তৎসম্পর্কে তিনি তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন” । ইমাম বুখারী এটাকে অরক্ষিত হাদীস বলেছেন। মুআয ইবনে হিশাম-তার পিতা হিশাম-কাতাদা-হাসান বসরী (র)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে . এটা মুরসাল হিসাবে বর্ণনা করেছেন এবং এটাই সহীহ । www.pathagar.com
— পৃষ্ঠা ২৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।