আবওয়াবুল জিহাদ ২৫৫ ১৬৪৩ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকাল ঘোড়া অর্থাৎ তিন পা সাদা ও এক পা শরীরের রং বিশিষ্ট ঘোড়া অপছন্দ করেছেন (আ;,মু,দা,না,ই)। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ । এই হাদীস শোবা-আবদুল্লাহ ইবনে ইয়াযীদ আল-খাসআমী-আবু যুরআ-আবু হুরায়রা (রা)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে অনুরূপ বর্ণিত হয়েছে। আবু যুরআর নাম হারিস, পিতা আমর ইবনে জারীর । মুহাম্মাদ ইবনে হুমাইদ আর-রাযী-জারীর-উমারা ইবনুল কাকা বলেন, ইবরাহীম নাখাঈ (র) আমাকে বলেছেন, আপনি আমার নিকট হাদীস বর্ণনা করলে আবু যুরআর সূত্রে তা বর্ণনা করবেন। কারণ তিনি একদা আমার নিকট একটি হাদীস বর্ণনা করেন। বেশ কয়েক বছর পর আমি পুনরায় তাকে সেই হাদীস সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি অক্ষরে অক্ষরে তা হুবহু বর্ণনা করেন, তাতে একটুও ক্ৰটি করেননি । অনুচ্ছেদ £ ২২ ঘোড়দৌড় প্রতিযোগিতা । SIMUL nl Eo ll LG on Loe EIS Nat WLBT DEAE SU SSE GUC Ee LE OMNIS BCL LL mal SA ds Bs MLS PH Ld Cl + ble De SB SAS EF Yee Cs ১৬৪৪ ৷ ইবনে উমার (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফ্ইয়া থেকে সানিয়্যাতুল বিদা পর্যন্ত বিশেষ পদ্ধতিতে প্রশিক্ষণপ্রাপ্ত হালকা শরীরবিশিষ্ট ঘোড়াসমূহের দৌড় প্রতিযোগিতার ব্যবস্থা করেছেন । এই দুটি স্থানের মাঝখানের দূরত্ব ছয় মাইল । তিনি সানিয়্যাতুল বিদা থেকে যুরাইক গোত্রের মসজিদ পর্যন্ত ভারী দেহবিশিষ্ট অপ্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়াসমূহের দৌড় প্রতিযোগিতার ব্যবস্থা করেছেন। এ দু’টি স্থানের মাঝখানের দূরত্ব এক মাইল । আমিও ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। আমার ঘোড়াটি আমাকে-সহ লাফ দিয়ে (মসজিদের) একটি দেয়াল টপকে যায় (বু,মু) ৷ আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান, সহীহ ও সাওরীর সূত্রে গরীব। এ অনুচ্ছেদে আবু হুরায়রা, জাবির, আনাস ও আইশা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। www.pathagar.com
— পৃষ্ঠা ২৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।