আবওয়াবু ফাদাইলিল জিহাদ ২৩৭ ১৬১১ মুহাম্মাদ ইবনুল মুনকাদির (র) বলেন, একদা সালমান ফারসী (রা) শুরাহবীল ইবনুস সিমতের কাছ দিয়ে যাচ্ছিলেন। তিনি তখন তার ঘাঁটিতে পাহারারত ছিলেন। পাহারার কাজটি তার ও তার সাথীদের জন্য বড়ই দুঃসাধ্য লাগছিল । তিনি (সালমান) বলেন, হে সিমতের পুত্র! আমি কি তোমাকে এমন একটি হাদীস বলব, যা আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি ? তিনি বলেন, হা । সালমান (রা) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ আল্লাহ্র রাস্তায় এক দিন সীমান্ত পাহারা দেয়া একাধারে এক মাস রোযা রাখা এবং রাতে নামায পড়ার চেয়েও উত্তম ও অধিক কল্যাণকর । যে ব্যক্তি এই কাজে লিপ্ত থাকা অবস্থায় মারা যাবে তাকে কবরের বিপর্যয়কর পরিস্থিতি থেকে রক্ষা করা হবে এবং তার আমল কিয়ামত পর্যন্ত পরিবর্ধিত হতে থাকবে (আ,মু,না)। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান । সালমানের হাদীসের সনদ পরস্পর ংযুক্ত (মুত্তাসিল) নয়। কেননা মুহাম্মাদ ইবনুল মুনকাদির তার সাক্ষাত লাভ করেননি। অপর এক বর্ণনায় মাকহুল-শুরাহবীলের সূত্রে, তিনি সালমানের সূত্রে এ হাদীসটি বর্ণনা করেছেন। Lil be Le In LIN EES oo 2 aE CES ANY de dd, JIGIG TLD lbw sl os ES ED ss DD Nx 2 A AR DUD ls ale ১৬১২ । আৰু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি (নিজ দেহে) জিহাদের কোন চিহ্ন ব্যতীত আল্লাহ্র কাছে হাযির হবে, তার দীনদারী ও কাজের মধ্যে বিরাট ক্রটি থেকে যাবে (ই,হা)। আবু ঈসা বলেন, ওলীদ ইবনে মুসলিম-ইসমাঈল ইবনে রাফে সূত্রে এ হাদীসটি গরীব । ইসমাঈল ইবনে রাফেকে কোন কোন হাদীস বিশারদ দুর্বল. আখ্যায়িত করেছেন । আমি ইমাম বুখারীকে বলতে শুনেছি, তিনি নির্ভরযোগ্য (সিকাহ) রাবী বা তার সমপর্যায়ভুক্ত (মুকারিবুল হাদীস) ৷ উল্লেখিত হাদীসটি আবু হুরায়রা (রা)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে অন্যভাবেও বর্ণিত হয়েছে। EG LN as nls CS BLN AE Ln ALN CES NAN SABC UALS BS SEH SLE www.pathagar.com
— পৃষ্ঠা ২৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।