জামে আত-তিরমিযী ৩য় খন্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

২২৬ জামে আত-তিরমিযী লোককে (স্বয্নে) আমার সামনে পেশ করা হল । তারা সিংহাসনে উপবিষ্ট শাসকের মত সমুদ্র বুকে সওয়ার হয়ে আল্লাহ্‌র রাস্তায় (নৌ) যুদ্ধে লিপ্ত । আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! আমার জন্য আল্লাহ্র কাছে দোয়া করুন, তিনি যেন আমাকেও তাদের অন্তর্ভুক্ত করেন । তিনি তার জন্য দোয়া করেন এবং (বালিশে) মাথা রেখে পুনরায় ঘুমিয়ে পড়েন । তিনি আবার হাসতে হাসতে ঘুম থেকে জেগে উঠেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহ্র রাসূল! আপনি কি কারণে হাসছেন? তিনি বলেনঃ আমার উম্মাতের এক দল লোককে (স্বপ্নের মধ্যে) আমার সামনে পেশ করা হয়, যারা আল্লাহ্‌র রাস্তায় (নৌ) যুদ্ধে অবতীর্ণ । তিনি পূর্বানুরূপ বর্ণনা করেন । তিনি (উন্মু হারাম) বলেন, আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! আমার জন্য আল্লাহ্‌র কাছে দোয়া করুন, তিনি যেন আমাকেও তাদের মধ্যে শামিল করেন। তিনি বলেনঃ তুমি প্রথম দলের অন্তর্ভুক্ত হবে। উম্মু হারাম (রা) মুআবিয়া ইবনে আবু সুফিয়ান (রা)-র রাজত্বকালে নৌযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি নোৌযুদ্ধ থেকে ফিরে এসে তার সওয়ারী থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন (আ,ই;দা;,না,বু;মু)। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ ৷ উন্মু হারাম (রা) উম্মু সুলাইম (রা)-র বোন এবং আনাস (রা)-র খালা । অনুচ্ছেদ ৪ ১৬ যে ব্যক্তি প্রদর্শনেচ্ছা ও পার্থিব স্বার্থ লাভের উদ্দেশ্যে যুদ্ধ করে। LL GE 2 ALLS oe Le DEES HG CES Noa del oF ols le i ll eS fon JG mn fl oF 2 0G Ul fe SUS LULU HO LG HELO bE De 05 588 Chl DUES Sk (5) JG ১৫৯৩ । আবু মূসা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হল, এক ব্যক্তি বীরত্ব প্রদর্শনের জন্য যুদ্ধ করে, এক ব্যক্তি গোত্রীয় মর্যাদা রক্ষার্থে যুদ্ধ করে এবং এক ব্যক্তি প্রদর্শনেচ্ছায় যুদ্ধ করে-_এই তিনজনের মধ্যে কোন্টি আল্লাহ্র পথে? তিনি বলেনঃ যে ব্যক্তি আল্লাহ্র বাণীকে সমুন্নত করার জন্য যুদ্ধ করে কেবল সে-ই আল্লাহ্র পথে (জিহাদ করে) (বু, মু, দা, না, ই)। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ । এ অনুচ্ছেদে উমার (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। www.pathagar.com

— পৃষ্ঠা ২৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।