জামে আত-তিরমিযী ৩য় খন্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

আবওয়াবুস সিয়ার ২০৯ গানীমাতের মাল আত্মসাৎ কর না, বিশ্বাসঘাতকতা কর না, (শত্রসৈন্যের) নাক-কান ইত্যাদি কেটে লাশ বিকৃত কর না এবং শিশুদের হত্যা কর না । মুশরিক শত্রুর সাথে তুমি মোকাবিলায় অবতীর্ণ হওয়াকালে তাদেরকে তিনটি বিকল্প প্রস্তাবের যে কোন একটি মেনে নেয়ার আহবান জানাবে। এ প্রস্তাব ত্রয়ের যে কোন একটি তারা মেনে নিলে তা গ্রহণ কর এবং তাদেরকে আক্রমণ করা থেকে বিরত থাক । তুমি তাদেরকে ইসলাম গ্রহণের আহবান জানাবে এবং হিজরত করে মুহাজিরদের এলাকায় চলে আসতে বলবে । তাদেরকে অবহিত করবে যে, তারা এ প্রস্তাব মেনে নিলে তারা মুহাজিরদের সমান অধিকার ও সুযোগ-সুবিধা পাবে এবং মুহাজিরদের উপর যেসব দায়িত্ব ও কর্তব্য অর্পিত হবে তাদের উপরও তদ্রুপ অর্পিত হবে । তারা নিজস্ব অবস্থান পরিবর্তন করতে রাজী না হলে তুমি তাদেরকে জানিয়ে দিবে যে, তারা বেদুইনদের অনুরূপ গণ্য হবে। বেদুইনদের ক্ষেত্রে যা প্রযোজ্য হবে তাদের বেলায়ও অদ্রূপ হবে। তারা জিহাদে অংশগ্রহণ না করলে গানীমাত ও ফাই থেকে কিছুই পাবে না৷ তারা ইসলাম গ্রহণ করতে অস্বীকার করলে তুমি তাদের বিরুদ্ধে আল্লাহ্র সাহায্য প্রার্থনা কর এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ কর । তুমি কোন দুর্গ অবরোধ করার পর তারা যদি তোমার কাছে আল্লাহ ও তার নবীর যিশ্মাদারি (নিরাপত্তা) চায় তবে তুমি তাদেরকে আল্লাহ্‌র যিম্মাদারিও অনুমোদন করবে না আর তার নবীর যিশ্মাদারিও নয়, বরং তাদের জন্য তোমার এবং তোমার সংগীদের যিশম্মাদারি মঞ্জুর করবে। কেননা তোমাদের জন্য আল্লাহ ও তার রাসূলের যিশ্মাদারির খেলাপ করার চেয়ে তোমার ও তোমার সাথীদের যিম্মাদারির খেলাপ করা উত্তম ৷ তুমি কোন দুর্গবাসীদের অবরোধ করার পর তারা তোমার কাছে আল্লাহ্‌র ফয়সালা মোতাবেক দুর্গ থেকে বের হয়ে আত্মসমর্পণ করতে চাইলে তুমি তা অনুমোদন করবে না, বরং তুমি তাদেরকে তোমার নিজের ফয়সালা অনুযায়ী দুর্গ থেকে বের করে আত্মসমর্পণ করাবে । কারণ তুমি তাদের ব্যাপারে আল্লাহ্‌র সঠিক ফয়সালায় পৌছতে পেরেছ কি না তা তোমার জানা নেই । অথবা তিনি অনুরূপ কোন কথা বলেছেন (মু) ৷ আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ । এ অনুচ্ছেদে নোমান ইবনে মুকাররিন (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। এ ৭০০০ AL AM 4 LIAS LSI Os Lis Ss Si be ol Ee Un ne io. \60 xl 50 it] we BS NS ERS Ea td dn on eA du A ১৫৬৫ ৷ আলকামা ইবনে মারসাদ (র) থেকে উপরের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। এই বর্ণনায় আরো আছে ঃ তারা (ইসলাম গ্রহণ করতে) অস্বীকার করলে www.pathagar.com

— পৃষ্ঠা ২২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।