আবওয়াবুস সিয়ার ২০৩ বলেন, হা । উমার (রা) পুনরায় বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর আবু বাক্র (রা) বলেন, আমি এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত হয়েছি। (উমার বলেন) তখন আপনি (আব্বাস) ও ইনি (আলী) আবু বাক্র (রা)-র কাছে এসেছিলেন। আপনি আপনার ভাইয়ের ছেলের সম্পত্তিতে নিজের উত্তরাধিকার দাবি করলেন এবং ইনি তার শ্বশুরের সম্পত্তিতে নিজের স্ত্রীর অংশ দাবি করলেন । আবু বাক্র (রা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ “আমাদের কোন ওয়ারিস হয় না, আমরা যা কিছু রেখে যাই তা সদাকা হিসাবে গণ্য" ১৩ আল্লাহ জানেন, তিনি (আবু বাক্র) সত্যবাদী, সৎকর্মশীল, সৎপথের পথিক এবং সত্য-ন্যায়ের অনুসারী ছিলেন। এ হাদীসের সাথে দীর্ঘ বর্ণনা রয়েছে (বু, মু) । ১৩. মহানবী (সা)-এর পরিত্যক্ত সম্পত্তি তার ওয়ারিসদের মধ্যে বণ্টনের বিষয়কে কেন্দ্র করে শিয়া সম্প্রদায় আবু বাক্র (রা) ও উমার (রা)-র প্রতি অযথা দোষারোপ করে থাকে হযরত আব্বাস ও ফাতিমা (রা) মদীনার খেজুর বাগান এবং খাইকাস্বর ও ফাদাকের কৃষি ভূমিতে নিজেদের ওয়ারিসী স্বত্ দাবি করলে আবু বাক্র ও উমার (রা) নিজ নিজ খিলাফত কালে তা দিতে অস্বীকৃতি জানান । কেননা নবী-রাসূলগণের পরিত্যক্ত সম্পদে ওয়ারিসী স্বত্ব বর্তায় না। তাদের মৃত্যুর পর এটা সদাকার মাল হিসাবে গণ্য হয়। কিন্তু শিয়ারা এ হাদীস মানতে প্রস্তুত নয়। অথচ এ বিষয়ের সাথে সম্পৃক্ত হাদীসগুলো সহীহ সনদ সূত্রে বিভিন্ন হাদীস গ্রন্থে মওজুদ রয়েছে। যেমন রাসূলুল্লাহ (সা) বলেন £ “আমার ওয়ারিসগণ কোন দীনার অথবা দিরহাম নিজেদের মধ্যে বণ্টন করবে না । আমি যা রেখে যাচ্ছি তা থেকে আমার পরিবার-পরিজন ও খাদেমদের ভরণ-পোষণের পর যা অবশিষ্ট থাকবে তা সদাকা হিসাবে গণ্য হবে" (বুখারী, মুসলিম, মুওয়াত্তা ও মুসনাদে আহমাদ) । “মহান আল্লাহ নবীদের ভরণ-পোষণের জন্য যা কিছু দেন তা তাদের মৃত্যুর পর নবীর স্থলাভিষিক্ত ব্যক্তির তত্ত্বাবধানে নিয়ে নেন" (মুসনাঞ্গে আহমাদ, আবু বাক্র (রা)-র সূত্রে বর্ণিত) । ফাতিমা (রা) আবু বাক্র (রা)-র কাছে পিতার সম্পত্তিতে উত্তরাধিকার দাবি করলে আবু বাক্র (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন ৪ “আমাদের কোন ওয়ারিস হয় না। আমরা যা.রেখে যাই তা সদাকা হিসাবে গণ্য ৷” আবু বাক্র (রা) আরো বলেন, রাসূলুল্লাহ (সা) যেসব কাজ করেছেন আমি তা থেকে কিছু অংশও পরিত্যাগ করব না। এ কাজগুলো আমি করে যাব । আমার ভয় হচ্ছে, আমি যদি তার নির্দেশের কিছু অংশও পরিত্যাগ করি তবে আমি পথত্রষ্ট হয়ে যাব (বুখারী, মুসনাদে আহ্মাদ) । রাসূলুল্লাহ (সা) যাদের তরণ-পোষণের ব্যয়ভার বহন করতেন আমি অবশ্যই তাদের ব্যয়ভার. বহন করব । রাসূলুল্লাহ (সা) যাদের জন্য খরচ করতেন আমিও তাদের জন্য খরচ করব(মুসনাদে আহ্মাদ) । মহানবী (সা)-এর স্ত্রীগণ সিদ্ধান্ত নিলেন, উসমান (রা)-কে আবু বাক্র (রা)-র কাছে পাঠিয়ে রাসূলুল্লাহ (সা)-এর পরিত্যক্ত সম্পত্তিতে নিজেদের এক-অষ্টমাংশ দাবি করবেন । আইশা (রা) এর বিরোধিতা করে তাদেরকে লক্ষ্য করে বলেন, আপনারা কি আল্লাহ্কে ভয় করেন না ? আপনারা কি জানেন না, রাসূলুল্লাহ (সা) বলতেন, “আমাদের কোন ওয়ারিস হয় না । আমরা যা রেখে যাই www.pathagar.com
— পৃষ্ঠা ২২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।