১৫৮ জামে আত-তিরমিষী আরবরা আমার আনুগত্য করছে। তোমরা যদি ইসলাম গ্রহণ কর তবে তোমরাও আমাদের অনুরূপ অধিকার ভোগ করবে এবং আমাদের উপর যে দায় বর্তায় তোমাদের উপরও তদ্রপ দায় বর্তাবে। তোমরা যদি এ দাওয়াত কবুল করতে অসম্মত হও এবং তোমাদের ধর্মের উপর অবিচল থাকতে চাও, তবে আমরা তোমাদেরকে তোমাদের ধর্মের উপর ছেড়ে দিব । কিন্তু এক্ষেত্রে তোমরা তাদেরকে এ কথাগুলো ফারসী ভাষায় বলেন । (তিনি আরো বলেন) এই অবস্থায় তোমরা প্রশংসিত হবে না। তোমরা যদি এটাও (জিয্য়া প্রদান) অস্বীকার কর প্রদানে সম্মত নই, বরং আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব । মুসলিম সেনানীগণ বলেন, হে আবদুল্লাহর পিতা! আমরা কি তাদেরকে আক্রমণ করব না? তিনি বলেন, না । রাবী বলেন, তিনি এভাবে তাদেরকে তিন দিন যাবত আহবান করতে থাকেন । অতঃপর তিনি মুসলিম বাহিনীকে নির্দেশ দিলেন, প্রস্তুত হও এবং তাদের উপর ঝাপিয়ে পড় । রাবী বলেন, আমরা তাদেরকে আক্রমণ করে সেই দুর্গ দখল করলাম (আ)। এ অনুচ্ছেদে বুরাইদা, নোমান ইবনে মুকাররিন, ইবনে উমার ও ইবনে আব্বাস (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। সালমান (রা)-র হাদীসটি হাসান। আমরা কেবল আতা ইবনুস সাইবের সূত্রেই এ হাদীসটি জানতে পেরেছি। আমি মুহাম্মাদ (বুখারী)-কে বলতে শুনেছি, আবুল বাখতারী সালমান (রা)-র সাক্ষাত পাননি । কেননা তিনি আলী (রা)-র সাক্ষাত পাননি । আর সালমান (রা) আলী (রা)-র পূর্বে ইন্তিকাল করেন। মহানবী (সা)-এর একদল বিশেষজ্ঞ সাহাবী ও তৎপরবর্তীগণ এ হাদীস অনুযায়ী মত ব্যক্ত করেছেন । তাদের মতে, যুদ্ধ শুরু করার পূর্বে ইসলামের দাওয়াত দিতে হবে। ইসহাক ইবনে ইবরাহীমেরও এই মত ৷ তিনি বলেন, যদি আক্রমণ করার পূর্বে শত্রুবাহিনীকে ইসলামের দাওয়াত দেয়া হয় তবে তা উত্তম এবং তা তাদের মনে প্রভাব ও ভীতির সঞ্চার করবে। কতিপয় বিশেষজ্ঞ আলেম বলেন, আজকাল আর এরূপ দাওয়াত দেয়ার প্রয়োজন নাই । ইমাম আহ্মাদ বলেন, আজকাল এরূপ আহ্বান করার কোন প্রয়োজনীয়তা দেখছি না । ইমাম শাফিঈ বলেন, শত্রুকে ইসলামের দাওয়াত না দেয়া পর্যন্ত যুদ্ধ শুরু করবে না । কিন্তু তাদেরকে তাড়াতাড়ি দাওয়াত গ্রহণ করার জন্য বলতে হবে । অবশ্য দাওয়াত ন৷ দিলেও কোন দোষ নেই । কেননা তাদের কাছে ইতিপূর্বেই ইসলামের দাওয়াত পৌঁছেছে। www.pathagar.com
— পৃষ্ঠা ১৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।