আবওয়াবুন নুযূর ওয়াল আইমান ১৫৫ আযাদকারীর প্রতিটি অংগ-প্রত্যংগের জন্য যথেষ্ট হবে। কোন মুসলমান ব্যক্তি দু'জন মুসলমান স্ত্রীলোককে আযাদ করলে তারা উভয়ে তার জন্য দোযখ থেকে মুক্তি পাওয়ার উপায় হবে। এদের উভয়ের প্রতিটি অংগ-প্রত্যংগ তার প্রতিটি ংগ-প্রত্যংগের মুক্তির জন্য যথেষ্ট হবে। কোন মুসলমান স্ত্রীলোক কোন মুসলমান স্্রীলোককে আযাদ করলে সে আযাদকারিণীর জন্য দোযখ থেকে রেহাই পাওয়ার উপায় হবে। এর প্রতিটি অংগ-প্রত্যংগ তার প্রতিটি অংগ-প্রত্যংগের মুক্তির জন্য যথেষ্ট হবে (আ, দা) । আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান, সহীহ ও গরীব । এ হাদীস থেকে জানা যায় যে, পুরুষ লোকের ক্ষেত্রে দাসীর তুলনায় দাস আযাদ করা শ্রেয় । কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “কোন ব্যক্তি মুসলিম দাস আযাদ করলে সে তার জন্য দোযখ থেকে মুক্তির উপায় হবে। এর এক একটি অঙ্গ তার এক একটি অংগের মুক্তির জন্য যথেষ্ট হবে” হাদীসটি সব সনদসূত্রেই সহীহ । www.pathagar.com
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।