আবওয়াবুন নুযূর ওয়াল আইমান ১৪৯ il I DIG BIG Gb JIU GIG LLIN SUS A 2 AG IG LG Oh AS 2 Ho 2 ri IG ১৪৭৯ । আনাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক খুনখুনে বৃদ্ধকে অতিক্রম করে যাচ্ছিলেন। সে তার দুই ছেলের কাধে ভর করে যাচ্ছিল । তিনি জিজ্ঞেস করেন $ তার কি হয়েছে? লোকেরা বলল, হে আল্লাহ্র রাসূল! সে (বাইতুল্লাহ শরীফে) হেঁটে যাওয়ার মানত করেছে । তিনি বলেন ঃ আল্লাহ তাআলা এ ব্যক্তির নিজেকে কষ্টে নিক্ষেপ করা থেকে মুক্ত । রাবী বলেন, তিনি তাকে সাওয়ারীতে চড়ে যাওয়ার নির্দেশ দিলেন (বু, মু, দা, না, মা) । আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ । অপর এক সূত্রেও এ হাদীস আনাস (রা) থেকে বর্ণিত হয়েছে। কতিপয় বিশেষজ্ঞ আলেম এ হাদীস অনুযায়ী আমল করেছেন। তারা বলেছেন, কোন স্ত্রীলোক পদব্ৰজে হজ্জ করার মানত করলেও সে সাওয়ারীতে চড়ে যাবে এবং একটি বকরী কোরবানী করবে। অনুচ্ছেদ $ ১০ মানত করা অপছন্দনীয় । LE SGI oe Loe 1 jail Me Fo LS CHS NEA. As ae br so abt 075 UG I6 Eh il GF al bs il be aC OG CE El Se LY ING OGY ১৪৮০ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ তোমরা মানত কর না। কেননা মানত তাকদীরের কোন পরিবর্তন করতে পারে না। এর দ্বারা কৃপণের কিছু আর্থিক খরচ হয় মাত্র (বু, মু, না, ই, মা, আ)। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ । এ অনুচ্ছেদে ইবনে উমার (রা) থেকেও হাদীস বর্ণিত আছে । মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল বিশেষজ্ঞ আলেম সাহাবী ও তৎপরবর্তীগণ এ হাদীস অনুযায়ী আমল করেছেন। তারা মানত করা মাকরূহ বলেছেন। আবদুল্লাহ ইবনুল মুবারক বলেন, “মানত করা মাকরূহ’ কথার তাৎপর্য এই যে, আনুগত্য এবং নাফরমানী উভয় ক্ষেত্রেই মানত করা মাকরূহ । কোন ব্যক্তি আনুগত্যমূলক কাজে নযর মানার পর তা পূর্ণ করলে সে সাওয়াব্যেঅধিকারী হলেও এ ধরনের মানত মাকরূহ । www.pathagar.com
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।