আবওয়াবুন নুযূর ওয়াল আইমান ১৪১ আৰু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও গরবী। পূর্ববর্তী হাদীসের তুলনায় এটা অধিকতর সহীহ ৷ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবী ও তৎপরবর্তী আলেমগণ বলেছেন, আল্লাহ্র অবাধ্যাচরণমূলক কাজে কোন মানত মানা যাবে না । যদি কেউ এ ধরনের মানত করে তবে তার কাফফারা শপথ ভংগের ভংগকারীকে একাধারে তিন দিন রোযা রাখতে হবে (মাআরিফুল কুরআনের সংক্ষিপ্ত বাংলা সৌদি সংস্করণ, পৃ. ৩৫১,৩৫২,৩৫৩; মুওয়াত্তা ইমাম মুহাম্মাদ, অধ্যায় শপথ ও মানত, পৃ. ৪৭০) । ইমাম মালিক, শাফিঈ ও আহ্্মাদ (র)-এর মতে কাফফারা অগ্রিম প্রদান করলে তা বৈধ হবে, কিন্তু ইমাম আবু হানীফা (র)-এর মতে শপথ ভংগের পরই কেবল তা প্রদেয় হবে, অগ্রিম প্রদান করা হয়ে থাকলে তা ধর্তব্য হবে না (মুওয়াত্তা)। ইসলামী বিচার ব্যবস্থায়ও শপথের গুরুত্ব অপরিসীম । বাদী প্রয়োজনীয় সংখ্যক সাক্ষী হাজির করতে ব্যর্থ হলে আদালত বিবাদীর শপথের উপর ভিত্তি করে মোকদমার রায় প্রদান করে থাকে । এই প্রসঙ্গে মহানবী (সা) বলেন, “সাক্ষী উপস্থিত করা বাদীর দায়িত্ব এবং শপথ করা বিবাদীর দায়িত্্” (তিরমিযী, আওয়াবুল আহকাম, বাব মা জাআ আন্নাল-বায়্যিনা আলাল মুদ্দাঈ ওয়াল-য়ামীন আলা মান আনকারা) ৷ ওয়াইল ইবনে হুদর (রা) বলেন, রাসূলুল্লাহ (সা)-এর নিকট দুই ব্যক্তি এসে উপস্থিত হয়, একজন হাদরামাওতের এবং অপরজন কিনদা গোত্রের । হাদরামী বলল, হে আল্লাহর রাসূল! এ ব্যক্তি আমার একখণ্ড জমি জবরদখল করে রেখেছে । কিনদী বলল, তা আমার জমি এবং আমার দখলে আছে, তাতে তার কোন অধিকার নাই । রাসূলুল্লাহ (সা) হাদরামীকে জিজ্ঞাসা করলেন, তোমার সাক্ষী-প্রমাণ আছে কি? সে বলল, না । তিনি বললেন, তাহলে বিবাদীর শপথের ভিত্তিতেই ফয়সালা হবে। সে বলল, হে আল্লাহর রাসূল! সে তো পাপাচারী। সে যা ইচ্ছা শপথ করতে পারে, এতে তার কোন ভয় নাই । মহানবী (সা) বলেন, তথাপি তোমার জন্য তাকে শপথ করানো হবে। কিনদী শপথ করতে সামনে অগ্রসর হলে রাসূলুল্লাহ (সা) বললেন, সে যদি অন্যায়ভাবে এই সম্পত্তি দখলের জন্য (মিথ্যা) শপথ করে তবে সে আল্লাহর সামনে এমন অবস্থায় উপস্থিত হবে যে, আল্লাহ তার দিক হতে মুখ ফিরিয়ে নিবেন (পূর্বোক্ত বরাত) । হযরত আবু হুরায়রা ও জাবির (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) একজন সাক্ষী থাকা অবস্থায় (বাদীকে) শপথ করিয়ে মোকদ্দমার রায় প্রদান করেছেন (পূ. খ. আহ্কাম, বাব মা জাআ ফিল-য়ামীন মাআশ শাহিদ) । কোন জনবসতিতে কোন ব্যক্তিকে নিহত পাওয়া গেলে এবং তার হত্যাকারীকে সনাক্ত করা সম্ভব না হলে উক্ত এলাকার বাছাই করা পঞ্চাশ ব্যক্তিকে এই মর্মে আল্লাহর নামে শপথ করতে হয় যে, তারা উক্ত ব্যক্তিকে হত্যা করেনি এবং তার হত্যাকারী সম্পর্কেও তারা অনবহিত । এই প্রকৃতির শপথকে ‘কাসামা’ বলে (দ্র. মুওয়াত্তা ইমাম মুহাম্মাদ, বাংলা অনু. মুহাম্মদ মূসা, ই.ফা.বা. ১ম সং, ১৪০৮/ ১৯৮৮, অধ্যায় £ রক্তপণ, অনুচ্ছেদঃ কাসামাহ) । কোন বিষয়ের দাবি সম্পর্কিত মোকদদমায় পক্ষদ্বয়ের কারও নিকট সাক্ষ্য-প্রমাণ না থাকলে সেই ক্ষেত্রেও অবস্থাভেদে বাদী বা বিবাদীর শপথের ভিত্তিতে রায় প্রদান করা হয়ে থাকে (বিস্তারিত দ্র. ফিকহ্ খস্থের কিতাবুদ-দাওয়া)। স্বামী যদি স্ত্রীর বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ উত্থাপন করে এবং সাক্ষী উপস্থিত করতে অপারগ হয় এবং স্ত্রীও স্বামীর অভিযোগ অস্বীকার করে, সেই ক্ষেত্রেও উভয়কে শপথ করিয়ে বিবাদের মীমাংসা করা হয়। [দ্র. সূরা নূর, আয়াত নং ৬-৯, আরও দ্র. বিধিবদ্ধ ইসলামী আইন (১ম খণ্ড, ১ম ভাগ), ই.ফা.বা. ১ম সং ঢাকা ১৪১৫/১৯৯৫, পূ. ৩৪৫-৫০] ৷ www.pathagar.com
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।