১৪০ জামে আত-তিরমিযী যোগ করল সে তার শপথ পূর্ণ করতে পারে এবং না করলে তার জন্য কোন কাফফারা নাই (ইবনে মাজা, আবওয়াবুল কাফফারাত, বাবুল ইসতিছনা ফিল-য়ামীন; আরও দ্র. মুওয়াত্তা ইমাম মুহাম্মাদ, বাংলা অনু, পৃ. ৪৭৯) । দেব-দেবীর নামে শপথ ঃ দেব-দেবীর নামে শপথ করা শিরকের অন্তর্ভুক্ত । কেউ দেব দেবীর নামে শপথ করলে তাকে তওবা করে সংশোধন হতে হবে এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে। সাদ (রা) বলেন, আমি লাত ও উযযা প্রতিমার নামে শপথ করলে রাসূলুল্লাহ (সা) বলেন, তুমি বলঃআল্লাহ ব্যতীত কোন ইলাহ নাই,তিনি এক, তার কোন শরীক নাই, অতঃপর বা দিকে তিনবার নিঃশ্বাস ফেলে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা কর এবং আর কখনও অনুরূপ কর না (ইবনে মাজা, আবওয়াবুল কাফফারাত, বাবুন-নাহয়ি আন য়াহলিফা বিগাইরিল্লাহ্)। ভিন্ন জাতির নামেও শপথ করা নিষিদ্ধ । এইভাবেও শপথ-করা নিষেধঃ আমি যদি এটা করে থাকি তবে আমি য়াহুদী বা খৃষ্টান হয়ে যাব (দ্র. পূর্বোক্ত বরাত) । শপথ করার পদ্ধতি $ বিভিন্ন ক্ষেত্রে শপথ করার পদ্ধতি ভিন্নতর হলেও শপথবাক্যে আল্লাহর নাম অবশ্যই থাকতে হবে। যেমন, ‘আমি আল্লাহর নামে শপথ করে বলছি' বা ‘আল্লাহর কসম’ বা ‘সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ’ ইত্যাদি । ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে যে, কুরআন ও সুন্নাহ-এ পরিষ্কারভাবে বলা হয়েছে যে, শপথবাক্যে অবশ্যই প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে আল্লাহর নাম বিদ্যমান থাকতে হবে। যে শপথবাক্যে আল্লাহর নাম নাই তা শপথ হিসাবে গণ্য নয় । তাকে একটি দৃঢ়তা জ্ঞাপক বাক্য বলা যেতে পারে মাত্র । কুরআন মজীদ হাতে নিয়ে বা স্পর্শ করে শপথ করা নিষেধ ৷ কোন পবিত্র স্থানে (যেমন মসজিদের মিহ্রাবে) দাড়িয়ে শপথ করার শর্ত করাও নিষেধে। শপথ ভংগের ক্ষতিপূরণ £ কোন কারণবশত বা কারণ ছাড়াই শপথ ভঙ্গ করা হলে তার জন্য কাফফারার (ক্ষতিপূরণ) ব্যবস্থা করা হয়েছে। কোন বিশেষ কারণে রাসূলুল্লাহ (সা) ভবিষ্যতে মধু সেবন না করার শপথ করলে আল্লাহ তাআলা তাকে সম্বোধন করে বলেন ৪ “হে নবী! আল্লাহ তোমার জন্য যা হালাল করেছেন তুমি তা নিষিদ্ধ করছ কেন ? তুমি তোমার স্ত্রীগণের সন্তুষ্টি চাচ্ছ, আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু । আল্লাহ তোমাদের শপথ থেকে মুক্তি লাভের ব্যবস্থা করেছেন। আল্লাহ তোমাদের সহায়, তিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়” (৬৬ £ ২) । কোন হালাল বস্তু বর্জনের শপথ করা শরীআতে নিষিদ্ধ না হলেও তা বাঞ্চনীয় নয়, কিন্তু তার পরিবর্তে হারাম বস্তু গ্রহণের শপথ করাও নিষিদ্ধ । বাঞ্ছনীয় নয় বলে রাসূলুল্লাহ (সা)-কে উপরোক্ত আয়াতে তার শপথ ভংগ করার নির্দেশ প্রদান করা হয়েছে। নিম্নোক্ত আয়াতে শপথভংগের প্রতিকার সম্পর্কে বিধান দেওয়া হয়েছে। “অতঃপর তার কাফফারা দশজন দরিদ্র ব্যক্তিকে মধ্যম মানের আহার্য দান যা তোমরা তোমাদের পরিজনকে খেতে দাও অথবা তাদেরকে বস্তুদান, কিংবা একজন দাসকে দাসত্বমুক্ত করা এবং যার সামর্থ্য নাই তার জন্য তিন দিন রোযা রাখা। তোমরা শপথ করলে এটাই তোমাদের শপথের কাফফারা । তোমরা তোমাদের শপথ রক্ষা কর” (৫ £ ৮৯)। কাফফারা স্বরূপ দরিদ্রকে আহার করানোও যেতে পারে, অথবা আহার সামগ্রী তাদের মালিকানায় সোপর্দ করে দেয়াও যেতে পারে। দশজন দরিদ্রকে দুই বেলা খাওয়াতে হবে, শপথ ভংগকারী তার পরিবার-পরিজনকে যেই মানে আহার করিয়ে থাকে সেই মানে অথবা প্রত্যেক দর্দ্রিকে এক সের সাড়ে বার ছটাক গম বা তার মূল্যও প্রদান করা যেতে পারে। অথবা দশজন দরিদ্রের প্রত্যেককে বাধ্যতামূলকভাবে শরীরের অঘরণীয় অংগ ঢাকতে যতখানি কাপড়ের প্রয়োজন হয় ততথানি পরিধেয় বস্ত্র দান করতে হবে (যেমন একটি লুঙ্গি অথবা একটি পাজামা অথবা একটি লম্বা জামা) ৷ খাদ্যদান, বস্তরদান অথবা দাসমুক্তির সামর্থ্য না থাকলেই কেবল সেই অবস্থায় শপথ www.pathagar.com
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।