আবওয়াবুন নুযূর ওয়াল আইমান ১৩৯ “সেই মহান সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের প্রাণ” [(ইব্নে মাজা, আবওয়াবুল-কাফফারাত, বাব য়ামীন রাসূলিল্পাহ (সা)]। “লা ওয়া মুসাররিফাল (মুকাল্লিবাল), কুলূব” (না! অনস্তরসমূহের পরিবর্তনকারীর শপথ [পূর্বোক্ত বরাত, মুওয়াত্তা ইমাম মালিক, কিতাবুন নুযূর, বাব জামি আল-আয়মান]। ইবনে উমার (রা) বলেন, উমার (রা) তাঁর বাহনে চড়ে যাওয়ার কালে তার পিতার নামে শপথ করছিলেন। রাসূলুল্লাহ (সা) এই অবস্থায় তার সাথে মিলিত হয়ে বলেন, “আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের বাপ-দাদা ও পূর্বপুরুষের নামে শপথ করতে নিষেধ করেছেন। অতএব কেউ শপথ করতে চাইলে সে'যেন আল্লাহর নামে শপথ করে, অন্যথায় নীরব থাকে” (মুওয়াত্তা ইমাম মালিক, পূ. স্থা; ইবনে মাজা, আবওয়াবুল-কাফফারাত, বাবুন-নাহয়ি আন য়াহলিফা বিগায়রিল্লাহ; তিরমিযী, নুযুর, বাব কারাহিয়্যাতিল-হাল্ফ বিগায়রিল্লাহ)। ইবনে উমার (রা) এক ব্যক্তিকে বলতে শুনলেন, “না, কাবার শপথ ।” তিনি বললেন, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কিছুর নামে শপথ করল সে আল্লাহর অবাধ্যাচরণ করল (কাফারা) বা শির্ক করল (আশরাকা) (তিরমিযী, পূ. স্থা.) । খারাপ কাজ করার শপথ করা যেমন নিষিদ্ধ তদৃূপ ভাল কাজ না করার শপথ করাও নিষিদ্ধ । মহান আল্লাহর বাণী $ “যে শপথের উদ্দেশ্য হয়__সৎকার্য, সংযম ও মানব কল্যাণমূলক কাজ থেকে বিরত থাকা-সেই ধরনের শপথবাক্য উচ্চারণের জন্য তোমরা আল্লাহর নাম ব্যবহার কর না” (২ £২২৪) । রাসূলুল্লাহ্ (সা) বলেন, “কোন ব্যক্তি কোন কাজ সম্পর্কে শপথ করার পর তার বিপরীতে কল্যাণ লক্ষ্য করলে সে যেন তার শপথ ভংগ করে তার কাফফারা আদায় করে এবং কল্যাণকর কাজটি করে” (মুওয়াত্তা, পূ. স্থা; ইবনে মাজা, আবওয়াবুল-কাফফারাত, বাব মান হালাফা আলা য়ামীন ফারাআ গাইরাহা খাইরান মিনহা; তিরমিযী, পূ.স্থা.)। অর্থাৎ কোন ব্যক্তি কোন একটি কাজ না করার শপথ করল, কিন্তু পরে লক্ষ্য করল যে, কাজটি করাই ভালো, তখন সে তার শপথ তংগ করে তার কাফফারা প্রদান করবে এবং কাজটি করবে । একদা আবূ বাকর (রা)-র বাড়িতে মেহমান আসলে তিনি তার পুত্রকে মেহমানদের রাতের আহার করাবার নির্দেশ দেন। এদিকে তিনি অনেক রাত পর্যন্ত রাসূলুল্লাহ (সা)-এর সাথে অতিবাহিত করেন এবং এখানে রাতের আহার করেন। অতঃপর বাড়িতে ফিরে গিয়ে দেখেন যে, মেহমানগণ আহার করেননি । খোজ নিয়ে জানতে পারেন যে, তারা তার সংগে একত্রে আহার করার জন্য অপেক্ষা করছেন। তিনি তার আহার সেরে নেবার কথা বললে তারা শপথ করে বলেন যে, তাকে ছাড়া তারা আহার গ্রহণ করবেন না। তিনিও শপথ করে বলেন যে, তিনি রাতে পুনর্বার আহার করবেন না । তিনি দেখলেন যে, তিনি না খেলে মেহমানগণ আহার না করে সারারাত ক্ষুধার্ত থাকবেন । অতঃপর তিনি তার শৃপথ ভংগ করে মেহমানদের সাথে আহার করেন এবং শপথ ভংগের কাফফারা পরিশোধ করেন। নিরর্থক শপথ $ অনিচ্ছায় বা অভ্যাসবশত কোন শপথবাক্য মুখ দিয়ে বের হয়ে গেলে বা কথা প্রসংগে এমনি শপথবাক্য উচ্চারিত হলে তাকে অর্থহীন শপথ বলে এবং তার জন্য কোন বাধ্যবাধকতাও নাই, কোন কাফফারাও নাই । মহান আল্লাহর বাণী £ “তোমাদের অর্থহীন শপথের জন্য আল্লাহ তোমাদের দায়ী করবেন না, কিন্তু যেসব শপথ তোমরা ইচ্ছাকৃতভাবে কর সেই সকলের জন্য তিনি তোমাদেরকে দায়ী করবেন” (৫ £ ৮৯; আরও দ্র, ২ ৪ ২২৫) । আইশা (রা) বলেন, ব্যক্তির নিরর্থক শপথ এই যে, না আল্লাহর শপথ, হা আল্লাহর শপথ (মুওয়াত্তা, পূ. স্থা.)। অনুরূপভাবে ‘ইনশাআল্লাহ’ শব্দযোগে শপথ করলেও তার কোন কার্যকারিতা নাই । রাসূলুল্লাহ (সা) বলেন, যেই ব্যক্তি শপথ করল এবং তার সাথে ইন্শাআল্লাহ www.pathagar.com
— পৃষ্ঠা ১৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।