১৩৮ জামে আত-তিরমিযী ১৪৬৭ । আইশা (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আল্লাহ্র নাফরমানীতে মানত নাই এবং তার কাফফারা হল শপথ ভংগের কাফফারার অনুরূপ (দা, না, ই) ৷ ১. শপথ ভংগের কাফফারা হচ্ছে দশজন মিসকীনকে এক বেলা খাওয়ানো অথবা তাদেরকে পরিধানের কাপড় দান করা অথবা একজন ক্রীতদাস আযাদ করা । যে ব্যক্তি এর একটিও করতে সক্ষম নয় সে একাধারে তিন দিন রোযা রাখবে-(সূরা মাইদাঃ ৮৯) (অনু.)। ২. শপথের আরবী শব্দ ‘হালাফ’ বা ‘ইয়ামীন, এর বহুবচন আয়মান। ইয়ামীনের বহু শব্দরূপ বিদ্যমান । যেমন য়ামান, য়ামিন, য়ায়মান, য়ামনান (ডান দিক থেকে আগমন, সম্মুখ দিক থেকে আগমন, সৌভাগ্যবান), আল-য়ামন (য়ামনদেশ), আল ইয়ামীন (শপথ, ডান হাত) ৷ সংক্ষিপ্ত রূপ আয়ম, যেমন ওয়া আয়মুল্লাহ (আল্লাহর শপথ) কুরআন মজীদে প্রধানত চারটি অর্থে শব্দটির ব্যবহার লক্ষ্য করা যায়৷ ১. ডান হাত, ডান দিক, ডান পার্শ্ব- “হে মূসা! তোমার ডান হাতে (ইয়ামীনিকা) ওটা কি?” (২০ ? ১৭; একই অর্থের জন্য আরও দ্র. ১৬, ৪৮; ১৭; ৭১; ১৮; ১৭; ১৮; ২০; ৬৯; ২৯ 8 ৪৮; ৩৪; ১৫; ৫০ 8 ১৭; ৫৬ ৫ ২৭, ৩৮, ৯০, ৯১, ৬৯ 8 8৫; ৭০ £ ৩৭; ৭৪ 8 ৩৯, আরও বহু স্থানে)। ২. শপথঃ “আল্লাহ তোমাদের শপথ (আয়মানিকুম) থেকে মুক্তিলাভের ব্যবস্থা করেছেন” (৬৬ $ ২) । “তোমরা সৎকার্য, আত্মসংযম এবং মানুষের মধ্যে সমঝোতা স্থাপন থেকে বিরত থাকার শপথ করতে আল্তাহর নামকে অজুহাত (প্রতিবন্ধক) বানিও না” ২৪ £ ৫৩; ৫৮ $ ১৬; ৬৬ ৪ ২; ৬৬ £২)। ৩. মালিকানাঃ “ওয়ামা মালাকাত ইয়ামীনুকা” “যা তোমার মালিকানাধীন হয়েছে” (৩৩ 8 ৫০; আরও দ্র. ২৪ £ ৩১; ৩৩ £ ৫২, ৫৫, আরও বহু স্থানে) । 8. শক্তিঃ কল্যাণ ও স্বাচ্ছন্দ্য (পরোষ্ষ অর্থে) “কালূ ইন্নাকুম কুনতুম তাতৃনা আনিল ইয়ামীন” “তারা বলবে, তোমরা তো তোমাদের শক্তি নিয়ে আমাদের নিকট আসতে” (৩৭ঃ ২৮; আরও দ্র. ৩৭ 8 ৯৩)। এটা ইসলামী আইনের একটি পরিভাষা । য়ামীন-এর প্রতিশব্দ হালাফ (হলফ) কাসাম (কসম) ইত্যাদি, এর বাংলা প্রতিশব্দ শপথ । অবশ্য বাংলাদেশে ‘হলফ' শব্দটির ব্যবহার আইনের পরিভাষা হিসাবে সর্বাধিক । শরীআতে শপথের যথেষ্ট গুরুত্ব রয়েছে। শপথ পূর্ণ করতে বলা হয়েছে এবং তা ভংগ না করতে ও তাকে প্রতারণার উপায় বানাতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে মহান আল্লাহ্র বাণী, ‘এবং তোমরা আল্লাহকে তোমাদের যামিন করে শপথ দৃঢ় করার পর তা ভংগ কর না। তোমরা যা কর আল্লাহ তা জ্ঞাত আছেন । তোমরা সেই নারীর মত হয়ো না যে তার সূতা মজবুত করে পাকানোর পর তার পাক খুলে নষ্ট করে দেয়। তোমাদের শপথ তোমরা পরস্পরকে প্রতারিত করার জন্য ব্যবহার করে থাক, যাতে একদল অপর দল অপেক্ষা অধিক লাভবান হতে পারে। আল্লাহ তো এর দ্বারা কেবল তোমাদের পরীক্ষা করেন” (১৬:৪ ৯১-২) । পরস্পর প্রতারণা করবার জন্য তোমরা তোমাদের শপথকে ব্যবহার কর না; করলে স্থির হওয়ার পর পিছলিয়ে যাবে এবং আল্লাহ্র পথে বাধা দেওয়ার কারণে তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করবে। তোমাদের জন্য রয়েছে মহাশাস্তি” (১৬ £ ৯৪) । মানুষের দৈনন্দিন পারস্পরিক বিষয়ে দৃঢ়তা ব্যক্ত করার জন্য এবং সাক্ষ্য আইনে শপথের ব্যবহার লক্ষণীয় । শপথ কেবল আল্লাহর নামেই করা যাবে। আল্লাহ ব্যতীত অন্য কিছুর নামে শপথ করা মারাত্মক গুনাহ । রাসূলুল্লাহ (সা) যখন প্রয়োজন মনে করতেন তখন আল্লাহর নামেই শপথ করতেন। রিফাআ আল-জুহানী (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) যখন শপথ করতেন তখন বলতেন, www.pathagar.com
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।