আবওয়াবুল আদাহী ১২৭ ১৪৫০ ৷ বারাআ ইবনে আযিব (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানীর দিন আমাদের সামনে ভাষণ দেন। তিনি বলেন £ তোমাদের কেউ যেন (ঈদের) নামায পড়ার পূর্বে কোরবানী না করে। রাবী বলেন, আমার মামা উঠে দীড়িয়ে বলেন, হে আল্লাহ্র রাসূল! আজকের দিন তো এমন যে, পরে গোশত অপছন্দ লাগে ।৪ তাই আমি আমার পরিবারের লোকজন এবং পাড়া-প্রতিবেশীকে খাওয়ানোর জন্য কোরবানী করে ফেলেছি। তিনি বলেন, তুমি পুনরায় একটি পশু যবেহ কর । তিনি বলেন, হে আল্লাহ্র রাসূল! আমার কাছে এখনও দুধ খায় এমন একটি বকরীর বাচ্চা আছে, যা দু'টি হষ্টপুষ্ট বকরীর তুলনায় উত্তম। আমি কি এটা যবেহ করব? তিনি বলেন, হা, এটা তোমার জন্য উত্তম কোরবানী । তবে তোমার পর আর কারো জন্য বকরীর এরূপ বাচ্চা কোরবানী করা যথেষ্ট হবে না (বু, মু) ৷ আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ । এ অনুচ্ছেদে জাবির, জুনদুব, (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। অধিকাংশ বিশেষজ্ঞ আলেম এ হাদীস অনুযায়ী আমল করেছেন। তাদের মতে ইমামের নামায সমাপন করার পূর্বে শহরের লোকদের জন্য কোরবানী করা জায়েয নয়। একদল আলেম গ্রামের লোকদের জন্য ফজরের নামাযের (সূর্যোদয়ের) পরই কোরবানী করার অনুমতি দিয়েছেন। (ইমাম আবু হানীফাসহ) ইবনুল মুবারকের এই মত । আলেমদের মধ্যে এ ব্যাপারে একমত্য রয়েছে যে, ছয় মাস বয়সের বকরীর বাচ্চা দিয়ে কোরবানী করলে তা যথেষ্ট হবে না । তবে ছয় মাস বয়সের মেষের বাচ্চা কোরবানী করা যাবে। অনুচ্ছেদ £ ১৩ কোরবানীর গোশত তিন দিনের অধিক খাওয়া মাকরূহ । de dl oF ms Hl oF SU br hl CES LS CFS .\Eo\ «PULLS G05 anil od be EST UY IG ALS LE WI ১৪৫১ । ইবনে উমার (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঃ তোমাদের কেউ যেন তার কোরবানীর গোশত তিন দিনের অধিক না খায়। 8. ‘আজকের দিন তো এমন যে, পরে গোশত অপছন্দ লাগে’ অর্থাৎ এদিন প্রচুর গোশতের আমদানী হয়, যেখানে সেখানে গোশত দৃষ্টিগোচর হয়, গোশত ঘাটতে ঘাটতে রুচি নষ্ট হয়ে যায় এবং অরুচি এসে যায়। কিন্তু দিনের প্রথম ভাগে গোশতের এত আমদানী থাকে না এবং কুচি বিকৃতিও ঘটে না । তাই উক্ত সাহাবী নামাযের পূর্বেই কোরবানী করেছিলেন (অনু.)। www.pathagar.com
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।