আবওয়াবুল আদাহী ১২১ ইসহাক) বলেছেন, যে পশুর কানের অগ্রভাগ কাটা তাকে “মুকাবালা’ বলে; যে পশুর কানের গোড়া দিয়ে কেটে ফেলা হয়েছে তাকে “মুদাবারা’ বলে; যার কান ছিদ্র করে দেয়া হয়েছে তাকে “শারকাআ' বলে এবং যে পশুর কান লম্বা করে চিরে দেয়া হয়েছে তাকে ‘খারকাআ’ বলে । আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ শুরাইহ ইবনে নোমান আস-সাইদী (কুফী), শুরাইহ ইবনে হারিস আল-কিন্দী আল-কুফী আল-কাদী (ডাকনাম আবু উমাইয়্যা) এবং শুরাইহ ইবনে হানী আল-কুফী-_এই তিনজনই সমসাময়িক যুগের লোক এবং তিনজনই আলী (রা)-র সহচর ছিলেন। হানী (রা) ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী । অনুচ্ছেদ £ ৭ ছয় মাস বয়সের মেষ (ভেড়া, দুম্বা, ছাগল) কোরবানী করা । Lh 0 dans Es 30 006 all i td nS ed TSS Els ade ol ১৪৪০ । আবু কিবাশ (র) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি ছয়মাস বয়সের কিছু সংখ্যক মেষ বিক্রয়ের জন্য মদীনায় নিয়ে আসলাম । কিন্তু সেগুলো বাজারে বিক্ৰয় হল না (মূল্য পড়ে গেল) । আমি আৰু হুরায়রা (রা)-র সাথে সাক্ষাত করে তাকে এ সম্পর্কে জিজ্ঞেস করলাম । তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ৪ “ছয় মাস বয়সের মেষ কোরবানীর জন্য কতই না উত্তম!” রাবী বলেন, (এ কথা শুনে) লোকেরা মেষগুলো সাথে সাথে ছিনিয়ে নিল (তাড়াহুড়া করে কিনে নিল) । আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান, সহীহ ও গরীব । এটি আবু হুরায়রা (রা) থেকে মওকুফ হিসাবেও বর্ণিত হয়েছে। এ অনুচ্ছেদে ইবনে আব্বাস, উম্মু বিলাল বিনতে হিলাল তার পিতার সূত্রে, জাবির, উকবা ইবনে আমের (রা) এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একজন সাহাবী থেকে হাদীস বর্ণিত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ও তৎপরবর্তী আলেমগণ এ হাদীস ছাগল-ভেড়া যথেষ্ট (হানাফী আলেমদেরও এই মত)। www.pathagar.com
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।