১১০ জামে আত-তিরমিযী Lal 5 UES IE LLS SD SNL ES UB WOULD S UES BULLS IF HOH LSI ১৪২২ । আৰু হুরায়রা (রা) থেকে বর্ণিত ৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন $ যে ব্যক্তি প্রথম আঘাতেই একটি গিরগিটি হত্যা করতে পারে তার জন্য এই এই পরিমাণ সাওয়াব ।২ যদি সে দ্বিতীয় আঘাতে তা হত্যা করতে পারে তবে তার জন্য এই এই পরিমাণ সাওয়াব । যদি সে তৃতীয় আঘাতে তা হত্যা করতে পারে তবে তার জন্য এত এত সাওয়াব (মু) । আৰু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ । এ অনুচ্ছেদে ইবনে মাসউদ, সাদ, আইশা ও উম্মু শারীক (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। অনুচ্ছেদ £ ১৫ সাপ হত্যা করা । DIAG x JC bs SE nl 8 CML LLG Eo Nove LES SLL LES AL, ade at do I IG IG al of ১৪২৩ ৷ সালেম ইবনে আবদুল্লাহ (রা) থেকে তার পিতার সূত্রে বর্ণিত । তিনি (আবদুল্লাহ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ তোমরা সাপ হত্যা কর। তোমরা পিঠে দু'টি দাগ বিশিষ্ট সাপ ও লেজকাটা সাপ হত্যা কর । কেননা এ দু'টি সাপ দৃষ্টিশক্তি নষ্ট করে এবং (মহিলাদের) গর্ভপাত ঘটায় (বু, মু) । আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ ৷ এ অনুচ্ছেদে ইবনে মাসউদ, ম্াইশা, আবু হুরায়রা ও সাহ্ল ইবনে সাদ (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। ইবনে উমার (রা) আবু লুবাবা (রা)-র সূত্রে বর্ণনা করেছেন, “মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে ঘরের মধ্যে বসবাসকারী সাপ মারতে নিষেধ করেছেন” ৷ এ ধরনের সাপকে ‘আওয়ামির’ বলা হয়। ইবনে উমার (রা) যায়েদ ইবনুল খাত্তাব (রা) থেকেও এ সম্পর্কিত হাদীস বর্ণনা করেছেন । ইবনুল মুবারক বলেন, হালকা ধরনের সাদা সাপ যা চলার সময় কুঁকড়ায় না তা হত্যা করা নিষিদ্ধ । ২. অপর এক হাদীসে এক শত নেকীর কথা উল্লেখ আছে (সহীহ মুসলিম) ৷ বুখারী ও মুসলিমে উম্মু শারীফ (রা) বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ (সা) “গিরগিটি হত্যার নির্দেশ প্রদান করেছেন এবং বলেছেন, সে ইবরাহীম (আ)-কে নিক্ষিপ্ত আগুনে ফুৎকার দিয়েছিল” (অনু.)। www.pathagar.com
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।