৮৬ জামে আত-তিরমিযী ১৩৮৫ । আইশা (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দীনারের এক-চতুর্থাংশ বা তার বেশী চুরি করার অপরাধে (চোরের) হাত কাটার নির্দেশ দিতেন (বু, মু, দা, না, মা, আ) । এ হাদীসটি হাসান ও সহীহ । এ হাদীসটি একাধিক সূত্রে আইশা (রা) থেকে মরফৃ হিসাবে বর্ণিত হয়েছে। অবশ্য কতিপয় রাবী তার কাছ থেকে এটা মওকূফ হিসাবে বর্ণনা করেছেন। Re ci JG A onl oF SS ur CN GS LSS CHS NVA" + ADD BSG Es 3 is lo ale dt do dbl ১৩৮৬ ৷ ইবনে উমার (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঢাল চুরির অপরাধে (চোরের) হাত কাটার নির্দেশ দেন, যার মূল্য ছিল তিন দিরহাম (বু, মু)। আৱু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ । এ অনুচ্ছেদে সাদ, আবদুল্লাহ ‘ইবনে আমর, ইবনে আব্বাস, আবু হুরায়রা ও উম্মু আইমান (রা) থেকেও হাদীস বর্ণিত আছে । মহানবী (সা)-র একদল বিশেষজ্ঞ সাহাবী এ হাদীস অনুযায়ী আমল করেছেন। আবু বাক্র সিদ্দীক (রা) তাদের অন্তর্ভুক্ত । তিনি পাঁচ দিরহাম পরিমাণ চুরির অপরাধে চোরের হাত কেটেছেন। উসমান ও আলী (রা) সম্পর্কে বর্ণিত আছে যে, তারা উভয়ে এক দীনারের এক-চতুৰ্থাংশ পরিমাণ চুরির অপরাধে চোরের হাত কেটেছেন ৷ আবু হুরায়রা ও আবু সাঈদ (রা) সম্পর্কে বর্ণিত আছে যে, তারা উভয়ে মত গ্রহণ করেছেন। ইমাম মালেক ইবনে আনাস, শাফিঈ, আহ্মাদ ও ইসহাকেরও এই মত ৷ তাদের মতে এক দীনারের এক-চতুৰ্থাংশ বা তার অধিক চুরি করলে হাত কাটা যাবে। ইবনে মাসউদ (রা) সম্পর্কে বর্ণিত আছে, তিনি বলেছেন, “এক দীনার অথবা দশ দিরহাম পরিমাণ চুরি করলেই কেবল হাত কাটা যাবে।” এটি মুরসাল হাদীস । কাসিম ইবনে আবদুর রহমান এ হাদীসটি ইবনে মাসউদ (রা)-এর কাছ থেকে বর্ণনা করেছেন বলে উল্লেখ আছে। অথচ কাসিম (র) ইবনে মাসউদ (রা)-এর কাছে কিছুই শুনেননি। একদল বিশেষজ্ঞ আলেম এ হাদীস অনুযায়ী আমল করেছেন। সুফিয়ান সাওরী ও কৃফাবাসীগণের এই মত ৷ তারা বলেছেন, দশ দিরহামের কম চুরিতে হাত কাটা যাবে না। www.pathagar.com
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।