জামে আত-তিরমিযী ৩য় খন্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

আবওয়াবুল হুদূদ ৮৫ ১৩৮৪ ৷ মুআবিয়া (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ যে ব্যক্তি সুরা পান করে তাকে চাবুক মার। সে যদি চতুর্থবার সুরা পানে লিপ্ত হয় তবে তাকে হত্যা কর (বু, মু, দা, ই, হা)। এ অনুচ্ছেদে আবু হুরায়রা, শারীদ, শুরাহ্বিল ইবনে আওস, জারীর, আবুর রামাদ আল-বালাবী ও আবদুল্লাহ ইবনে আমর (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। আবু সালেহ কৰ্তৃক্‌ মুআবিয়া (রা) থেকে বর্ণিত এই হাদীসটি একই বিষয়ে আবু সালেহ কর্তৃক আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত হাদীসের তুলনায় অধিকতর সহীহ । একথা ইমাম বুখারী (র) বলেছেন। তিনি আরো বলেছেন, আগে মদখোরকে হত্যা করার নির্দেশ ছিল। পরে তা রহিত করা হয়েছে । মুহাম্মাদ ইবনে ইসহাক-মুহাম্মাদ ইবনে মুনকাদিরের সূত্রে, তিনি জাবির ইবনে আবদুল্লাহ (রা)-র সূত্রে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে বর্ণনা করেছেন, তিনি বলেছেন £ “যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করে তাকে চাবুক মার। সে যদি চতুর্থবার তা গ্রহণ করে তবে তাকে হত্যা কর*৷ জাবির (রা) বলেন, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তিকে নিয়ে আসা হল। সে চতুর্থবার সুরা পান করেছিল । তিনি তাকে বেত্রাঘাত করলেন কিন্তু হত্যা করেননি । ইমাম যুহ্রীও কাবীসা ইবনে যুয়াইব (রা) থেকে, তিনি মহানবী (সা)-র কাছ থেকে অনুরূপ কথা বর্ণনা করেছেন । তিনি (কাবীসা) বলেছেন, প্রথমে হত্যা করার নির্দেশ ছিল, পরে তা রহিত করা হয়েছে। বিশেষজ্ঞ আলেমগণ এরূপ আমল করেছেন । এ ব্যাপারে আমরা তাদের মধ্যে কোনরূপ মতভেদ খুঁজে পাইনি পূর্ববর্তী ও পরবর্তী যুগের আলেমগণ এ ব্যাপারে একমত যে, মদ্যপায়ীকে হত্যা করা যাবে না । তাছাড়া অসংখ্য সূত্রে বর্ণিত একটি হাদীসও এই মতকে আরো জোরদার করেছে। মহানবী (সা) বলেছেন £ “যে ব্যক্তি এরূপ সাক্ষ্য দেয় যে, ‘আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই এবং আমি নিশ্চয়ই আল্লাহ্র রাসূল'-তার রক্তপাত (হত্যা) করা হালাল নয়। তবে এরূপ তিন ব্যক্তিকে হত্যা করা যাবে £ কোন ব্যক্তির হত্যাকারী, বিবাহিত যেনাকারী এবং নিজের দীন পরিত্যাগকারী (মুরতাদ) । অনুচ্ছেদ £ ১৬ যে পরিমাণ (মাল) চুরি করলে হাত কাটা যাবে। AS Sa Ace Nie ag পন a EA পলুৰ্তী প $8 পণ ০ asl oe Kes UL Eo ae tp le Bi . NAS Ea FAY AAG on BLA a2: 9 2 s #444০ Az Ze As Els po dS RL Ls ae De AI LG bo ins . fica; www.pathagar.com

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।