জামে আত-তিরমিযী ২য় খন্ড
/ ৪৪৭
📝 লেখা 📖 পিডিএফ

- ৬৬ জামে আত-তিরমিযী at Lo ANUS IG CHI CE IH CIO a GU LOLA LILO Ll ৬৭২। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমি তো ধ্বংস হয়ে গেছি। তিনি বলেন ঃ কিসে তোমাকে ধ্বংস করল ? সে বলল, রোযা অবস্থায় আমি স্ত্রীসংগম করেছি। তিনি বলেন ঃ তুমি কি একটি গোলাম আযাদ করতে সক্ষম ? সে বলল, না। তিনি বলেন $ তুমি কি একাধারে দুই মাস রোযা রাখতে সক্ষম ? সে বলল, না। তিনি বলেনঃ তুমি কি ষাটজন মিসকীনকে আহার করাতে সক্ষম ? সে বলল, না। তিনি তাকে বললেন £$ তুমি বস। লোকটি বসে রইল। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ঝুড়িপূর্ণ খেজুর এল । তিনি তাকে বলেন ৪ এগুলো নিয়ে দান-খয়রাত করে দাও। সে বলল, মদীনার প্রস্তরময় দুই প্রান্তের মাঝে আমার চেয়ে দরিদ্র আর কেউ নাই। আবু হুরায়রা (রা) বলেন, (তার কথায়) তিনি হেসে দিলেন, এমনকি তাঁর চোয়ালের দাঁত প্রকাশ পেল তিনি বলেন ৪ এগুলো নিয়ে নাও এবং তোমার পরিবারবর্গকে আহার করাও-(বু, মু)। এই অনুচ্ছেদে ইব্‌নে উমার, আইশা ও আব্দুল্লাহ্‌ ইবনে উমার (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। আবু ঈসা বলেন, এই হাদীসটি হাসান ও সহীহ্‌ । এই হাদীসের ভিত্তিতে আলেমগণ বলেন, কোন ব্যক্তি রমযান মাসে ইচ্ছাকৃতভাবে স্ত্রীসংগম দ্বারা রোযা ভঙ্গ করলে তাকে প্রতিটি রোযার জন্য একটি করে গোলাম আযাদ করতে হবে অথবা একাধারে দুই মাস রোযা থাকতে হবে অথবা ষাটজন গরীব লোককে আহার করাতে হবে। কিন্তু কেউ পানাহার করে ইচ্ছাকৃতভাবে রোযা ভেঙ্গে ফেললে তার কাফফারা সম্পর্কে আলেমগণের মধ্যে মতভেদ রয়েছে। একদল আলেম বলেন, তাকে রোযার কাযা ও কাফ্ফারা উভয়ই আদায় করতে হবে। তাঁরা পানাহারকে স্ত্রীসংগমের সাথে সাদৃশ্যপূর্ণ বলে মনে করেন। সুফিয়ান সাওরী, ইব্নুল মুবারক ও ইসহাকের এই অভিমত (আবু হানীফারও এই মত)। আরেক দল আলেম বলেন, তাকে রোযার কাযা করতে হবে কিন্তু কাফ্‌ফারা দিতে হবে না। কারণ রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্ত্রীসংগমের ক্ষেত্রেই কাফ্‌ফারার উল্লেখ রয়েছে, পানাহারের ক্ষেত্রে এর উল্লেখ নেই । তারা বলেন, স্ত্রীসংগমের সাথে পানাহারের সাদৃশ্য নেই। ইমাম শাফিঈ ও আহ্‌মাদ (র)-এর এই অভিমত ইমাম শাফিঈ বলেন, রোযা ভঙ্গকারী ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত খেজুর দান করে দিয়েছিলেন। তাঁর উক্তি "নাও, তোমার পরিবারবর্গকে তা আহার করাও” বাক্যাংশ বিভিন্ন অর্থ বহন করে। এও হতে পারে যে, যার সংগতি আছে তার কাফ্ফারা দিতে হয়। কিন্তু এই www.pathagar.com

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।