জামে আত-তিরমিযী ২য় খন্ড
/ ৪৪৭
📝 লেখা 📖 পিডিএফ

৬৪ জামে আত-তিরমিষী . এই অনুচ্ছেদে আবুদ দারদা, সাওবান ও ফাদালা ইব্নে উবায়দ (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। আবু ঈসা বলেন, এই হাদীসটি হাসান ও গরীব। ঈসা ইবনে ইউনুসের সূত্র ব্যতীত হিশাম ইব্নে সীরীন, আবু হুরায়রা (রা) থেকে এই হাদীসটি বর্ণিত আছে বলে আমাদের জানা নাই । মুহাম্মাদ বুখারী বলেন, ঈসা ইবনে ইউনুসকে আমি নির্ভরযোগ্য রাবী মনে করি না। আবু ঈসা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা (রা)-এর হাদীসটি একাধিক সূত্রে বর্ণিত আছে। কিন্তু এর সনদগুলো যথার্থ নয়। আবুদ দারদা, সাওবান ও ফাদালা ইব্নে উবায়দ (রা) থেকে বর্ণিত আছে যে, "নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বমি করলেন এবং রোযা ছেড়ে দিলেন।” এ হাদীসটির মর্ম হল, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোযা রেখেছিলেন। বমি হওয়ার পর দুর্বল হয়ে পড়ায় তিনি রোযা ভেঙ্গে ফেলেন। কোন কোন হাদীসে এই বিষয়টি বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা (রা) কর্তৃক বর্ণিত হাদীসের ভিত্তিতে আলেমগণ বলেন, রোযাদারের অনিচ্ছাকৃত বমি হলে তার কোন কাযা নেই। কিন্তু কেউ ইচ্ছা করে বমি করলে সে রোযার কাযা করবে। (আবু হানীফা) শাফিঈ, সুফিয়ান সাওরী, আহমাদ ও ইসহাকের এই অভিমত । অনুচ্ছেদ £ ২৬ রোযাদার ভুলে কিছু পানাহার করলে । lps ee) UE yl 0] Al HES AW. ll JIG lb i Al oF DES ys $b) AUTRES ৬৭০। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি (রোযা অবস্থায়) ভুলবশতঃ কিছু খায় বা পান করে সে যেন রোযা ভঙ্গ না করে। কেননা এটা হল রিযিক যা আল্লাহ্‌ তাকে দিয়েছেন- (বু, মু)।৯ অপর একটি সূত্রেও উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। এই অনুচ্ছেদে আবু সাঈদ ও উন্মু ইসহাক আল-গানাবিয়্যা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। আবু ঈস৷ বলেন, এই হাদীসটি হাসান ও সহীহ্‌ । অধিকাংশ আলেম এই হাদীস অনুসারে আমল, করতে বলেন। সুফিয়ান সাওরী, শাফিঈ, আহ্‌মাদ ও ইসহাক বলেন, ভুলে পানাহার ৯. ইমাম আবু হানীফার মতে, ভুলে পানাহার করলে রোযা নষ্ট হয় না এবং তার কাযা করারও প্রয়োজন নেই-(অনু.)। www.pathagar.com

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।