জামে আত-তিরমিযী ২য় খন্ড
/ ৪৪৭
📝 লেখা 📖 পিডিএফ

আবওয়াবুস সাওম ৫৫ অনুচ্ছেদ £ ১৬ রোযা রেখে গীবাত করার বিষয়ে কঠোর হুঁশিয়ারি । ct2 cc IAG , Ay Lil bso sass, 2 IAs AB oi8 JG Lc mS CaS il on ara 22 HES NOV - 6 6,84 cA A A adAs eo 234, A > AA AA uo hc NTP ost oF Sal OF Sil op SS fl onl UST, তীর ফাতহুল বারী ধসের ৪র্থ খণ্ডে, ১১০ নং পৃষ্ঠায় এবং আল্লামা শিব্বীর আহমদ উসমানী লিখিত ফাতহুল মুলহিম ধহ্থের ৪র্থ খণ্ডে ১২০ নং পৃষ্ঠায় দেখা যেতে পারে। আল্লামা মোল্লা আলী কারী বলেন, জমহূরের মতে ফজরের সৃূচনা-বিন্দুই (রোযা শুরু হওয়ার) নির্ভরযোগ্য সময়। অপর একদলের মতে ভোরের আলো ভালোভাবে ছড়িয়ে পড়া পর্যন্তটাই নির্ভরযোগ্য সময়। এই শেষোক্ত মতটি হযরত উসমান ({র!), হুযাইফা (রা), তলক ইবনে আলী (রা), আতা ইবনে আবু রাবাহ এবং আমাশ (র) থেকেও বর্ণিত হয়েছে-(শরহু নিকায়া, ১ম থণ্ড, পৃ. ১৬৮)। আল্লামা ইবনে রুশদ মালেকী লিখেছেন, 'জমহূরের মতে সাহ্রীর সর্বশেষ সময়সীমা হচ্ছে সুবহে সাদেকের সৃূচনা-বিন্দু। আর তা হচ্ছে (পূর্ব) দিগন্তে ছড়িয়ে পড়। শুত্র আলোকচ্ছটা। আলেমদের একটি ক্ষুদ্র দলের মতে, শুভ্র আলোকচ্ছটার পর যে রর্থগন আভা উদিত হয় তা-ই হচ্ছে সাহ্রীর সর্বশেষ সীমা। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) ও হ্যায়ফা (রা) থেকেও অনুরূপ কথা বর্ণিত হয়েছে- (বিদায়াতুল মুজতাহিদ, ১ম খণ্ড, পৃ. ১৮৮-৮৯) ৷ রাসূলুল্লাহ (সা) বলেনঃ "তোমাদের কেউ যদি সাহরীর পাত্র হাতে (আহাররত) থাকা অবস্থায় আযান শুনতে পায় তবে সে যেন পাত্র রেখে না দেয়, বরং তা থেকে প্রয়োজন মত খেয়ে নেয়”- (আবূ দাউদ)। এ হাদীসের ব্যাখ্যা প্রসংগে মাওলানা খলীল আহমাদ সাহারানপুরী (র) লিখেছেন, মাওলানা মুহাম্মাদ ইয়াহ্‌ইয়া সাহেব তীর শায়খ মাওলানা রশীদ আহমাদ গাংগুহী (র)-এর একটি বজ্ৃতা লিপিবদ্ধ করেছেন। তাতে বলা হয়েছে-উল্লেখিত হাদীস এবং "হাত্তা ইয়াতাবাইয়্যানা...” আয়াতের ভিত্তিতে একদল আলেম বলেছেন, তাবাইয়্যানা শব্দের অর্থ "ভোরের শুত্রতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়া, কেবল ফজর উদয় হওয়াই নয়”। শরীআতী আইনের সহজতা বিধানের দৃষ্টিকোণ থেকে সাধারণ লোকদের অবস্থা চিন্তা করলে এই মত ধহণ করাই উত্তম। কেননা ফজরের ঠিক প্রারস্ত নির্ধারণে বিশেষ যোগ্যতার অধিকারী লোকেরাও অপারগ, সাধারণ মানুষের তো প্রশ্ই উঠে না। অতএব ফজরের ওয়াক্তের সূচনা বিন্দুর সাথে সাহরী খাওয়ার বৈধতা-অবধৈতাকে সম্পৃক্ত করা ক্রুটি, অসুবিধা ও কঠোরতা থেকে মুক্ত নয়-(বাযলুল মাজহুদ, ৩য় খণ্ড, পৃ. ১৪০)। আল্লামা বাদরুদ্দীন আইনী (র) বিলাল (রা) ও ইবনে উম্মে মাকত্ম (রা)-র আযান সম্পর্কিত হাদীসের ব্যাখ্যা প্রসংগে লিখেছেন, 'আসবাহ্তা’ (তুমি ভোরে উপনীত হয়েছ) শব্দটি তার প্রত্যক্ষ (হাকীকী) অর্থে ব্যবহত না হয়ে বরং রূপক (মাজাযী) অর্থে ব্যবহৃত হয়েছে অর্থাৎ ফজরের সময় ঘনিয়ে এসেছে। অতএব ইবনে উম্মে মাকতৃমের আযান ছিল ফজর শুরু হওয়ার সময়ে, আর পানাহারের শেষ সময়সীমা ছিল ফজর উদয় হওয়ার পূর্ব মুহূর্ত । অপর দিকে 'আসবাহৃতা' শব্দটি প্রত্যক্ষ অর্থেও ব্যবহৃত হতে পারে। এ ক্ষেত্রে উল্লেখিত থেকে ফজর হওয়ার পরও পানাহারের বৈধতা সাব্যস্ত হয়। ফিক্্‌হবিদদের একটি মত অনুসারে তাতে রোযার কোন ক্ষতি হবে না। কেননা আমাদের সাথীরা (হানাফী আলেমগণ) এই সীমা নির্ধারণ করতে গিয়ে মতভেদ করেছেনঃ এ সীমা কি ফজর শুরু হওয়ার ঠিক মুহূর্ত না ভোরের শুত্রতা চারিদিকে ছড়িয়ে পড়া পর্যন্ত? খিযানাতভুল ফাতাওয়া গ্রন্থের আলোচনায় দেখা যায়, অধিকাংশ আলেম দ্বিতীয় মত গ্রহণ করেছেন- (বুখারীর শারহ উমদাতূল-কারী, আয়ান অনুচ্ছেদ, পৃ. ৭০)। এ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য নিম্নলিখিত ধত্ৃগুলো দ্রষ্টব্যঃ ফাতওয়ায়ে হিন্দিয়া, ১ম খণ্ড, পৃ. ২০৬; শামী, ২য় খণ্ড, পৃ. ১১০; হিদায়ার ভাষাগ্রন্থ ইনায়া, ২য় খণ্ড, পৃ. ২৫৩; খিযানাতুল ফাতাওয়া এবং মুহীত-(অনু.) | www.pathagar.com

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।