জামে আত-তিরমিযী ২য় খন্ড
/ ৪৪৭
📝 লেখা 📖 পিডিএফ

৫৪ . জামে আত-তিরমিযী ৬৫৬। সামুরা ইব্‌নে জুনদুব (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ বিলালের আযান এবং দিকচক্রভালে প্রকাশিত ভোরের আলো (সুবহে কাযিব) যেন তোমাদের সাহ্রী খাওয়া থেকে বিরত না রাখে, দিকচক্রভালে উদ্ভাসিত বিস্তৃত আলো (সুবহে সাদিক) ব্যতীত ৪ আবু ঈসা বলেন, এই হাদীসটি হাসান ও সহীহ্‌। ৪. রমযানের রোযা দ্বিতীয় হিজরীতে ফরয হয়। প্রাথমিক পায়ে লোকদের মধ্যে ভোর রাতে পানাহারের কোন ধরচলন ছিল না। রোযা শুরু হওয়ার মুহূর্ত সম্পর্কেও তাদের পরিষ্কায় ধারণা ছিল না। কেউ মনে করত এশার নামাযের পর থেকেই পরবর্তী দিনের সূর্যাস্ত পর্যন্ত পানাহার নিষিদ্ধ হয়ে যায়। আবার কেউ মনে করত যতক্ষণ সজাগ থাকা যায় ততক্ষণ পানাহার নিষিদ্ধ হয় না, কিন্তু ঘুম থেকে জেগে উঠার পর আর পানাহার করা যাবে না। অতঃপর আল্লাহ তাআলা নিমোক্ত আয়াত নাযিল করে সাহ্রী বা পানাহারের সর্বশেষ সময়সীমা নির্দ্ধারণ করে দিয়েছেন ৪ - die 48 Bb be a WAS aks 5 (nr Ll "বরাতের কালো (অন্ধকার) রেখার বুক চিরে ভোরের শুত্র রেখা উজ্জ্বল হয়ে উঠা পর্যন্ত তোমরা পানাহার কর”- (সূরা বাকারাঃ ১৮৭) । সাদেক শুরু হওয়ার মুহূর্তই হচ্ছে পানাহার হারায় হওয়ার এবং রোযা শুরু হওয়ার সীমা। অপর একদল আলেম মনে করেন, প্রভাতের শুভ্র আলো পূর্ব দিগন্তে বিস্তৃত হওয়া পর্যন্ত পানাহার জায়েয । তৃতীয় একদল আলেমের মতে ধ্রভাত-লালিমা পূর্ব দিগন্তে ছড়িয়ে পড়া পর্যন্ত সাহরী খাওয়া জায়েয। বস্তুত সাহাবা ও তাবিঈদের যুগ থেকে পানাহারের সর্বশেষ সময়সীমা নিয়ে মতভেদ চলে আসছে। এখানে কয়েকজন ইমামের অভিমত উল্লেখ করা হল ৪ আনোয়ার শাহ কাশমিরী (র) বলেন, প্রকৃতপক্ষে এই বিরোধের মূল হচ্ছে কুরআন মজীদের 'তবাইয়্যানা’ শব্দ । একদল বিশেষজ্ঞ এর অর্থ করেছেন, পরিপূর্ণ সুস্পষ্ট, অপর দল এর অর্থ করেছেন, শুধু স্পষ্ট হওয়া (ফয়যুল বারী, ২য় খণ্ড, পৃ. ১৭৫)। তিনি আরো বলেন, তাবাইয়্যানা শব্দ কি ভোরের পূর্ণাংগ শুভ্রতা বুঝায় না শুধু ফজর উদয় হওয়া বুঝায়? যারা প্রথম অর্থ ধহণ করেছেন তারা ফজরের পরও সাহ্‌রী খাওয়া জায়েয 'মনে করেন। যেমন কাযীখান গ্রন্থে আছে, ‘ভুলে যাওয়া (ঘুমে বিভোর) ব্যক্তি যদি ফজরের পর আহার গ্রহণ করে তবে তার রোযা পূর্ণ হয়ে যাবে।' কিন্তু বেশীরভাগ লোক দ্বিতীয় অর্থ ধ্রহণ করেন। এক্ষেত্রে ফজরের পর আহার করলে রোযা নষ্ট হয়ে যাবে-(এরঁ, পৃ. ১৫৭)। তিনি আরো বলেন, ইমাম তাহাবী (র) দাবি করে বলেন যে, ফজর উদয় হওয়ার পরও সাহ্রী খাওয়া জায়েয । বুখারীর অন্যতম ব্যাখ্যাকার দাউদ মালকীও এই মত পোষণ করেন। হাফেজ ইবনে হাজার আসকালানী (র) এই মতের জোরালো সমর্থন করেছেন এবং আবু বাক্র (রা) থেকে দলীল পেশ করেছেন। কেননা তিনি ফজরের পর সাহরী খেয়েছেন। হুযাইফা (রা) থেকেও অনুরূপ মত বর্ণিত হয়েছে। একাদিক্ৰমে বিভিন্ন ফিক্হ্‌ ধছ্বে ফজর উদয় হওয়ার পর সাহরী খাওয়া জায়েয বলে বর্ণিত আছে। তবে এ সময় পানাহার ন৷ করাই অধিক সতর্কতামূলক কাজ- (এ, পৃ. ১৭৪)। রাসূলুল্লাহ (সা) বলেনঃ 'তোমর! পানাহার কর, দিগন্তে প্রসারিত শুভ্র আলোক র্ণী যেন তোমাদেরকে পানাহার থেকে বিরত না রাখে। তোমরা পানাহার কর যতক্ষণ পর্যন্ত প্রভাত লালিয়া তোমাদের সামনে উদ্ভাসিত হয়ে না উঠে’ -(তিরমিযী।। এ হাদীসের ব্যাখ্যায় ইমাম তিরমিযী লিখেছেন, প্রভাত লালিমা (পূর্ব দিগন্তে) ব্যাপকভাবে সম্প্রসারিত না হওয়া পর্যন্ত রোযাদারের জন্য পানাহার হারাম হয় না। অধিকাংশ বিশেষজ্ঞ আলেম এই মত ব্যক্ত করেছেন- (তিরমিযী, ১ম খণ্ড » পৃ. ৮৮)। ফয়যুল বারীর টীকায় লেখা আছে, ইমাম তিরমিযী সংকলিত একটি হাদীস প্রভাত লালিমা উদয় হওয়া পযন্ত রোযাদারের জন্য পানাহার জায়েয প্রমাণ করে। আর প্রভাতলালিমা (আহ্‌মার) ফজরের (সুবৃহে সাদেক) পরই দেখা দেয়-(৩য় খণ্ড, পৃ. ১৫৭)। ইমাম ইবনে হাজারের আলোচনা www.pathagar.com

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।