৩০ জামে আত-তিরমিযী এ হাদীসটি সহীহ।আইশা (রা) মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। উল্লেখিত হাদীস এবং অন্যান্য যেসব হাদীসে আল্লাহ্র সিফাতের কথা বর্ণিত আছে, আল্লাহ্র হাত-পায়ের কথা উল্লেখ আছে এবং প্রতি রাতে পৃথিবীর নিকটতম আকাশে তাঁর অবতরণের কথা উল্লখ আছে- আলেমগণ ' সেসব হাদীসকে সঠিক বলেছেন। এর প্রতি ঈমান. আনতে হবে এবং এর মধ্যে কোনরূপ দ্বিধা- সন্দেহ পোষণ করা যাবে না এবং এরূপ বলাও ঠিক নয় যে, এটা কিভাবে হতে পারে। মালেক, সুফিয়ান ইবনে উআইনা ও আবদুল্লাহ ইবনুল মুবারক এসব হাদীস সম্পর্কে বলেছেন, এসব হাদীসে. আল্তাহ্র অংগপ্রত্যঙ্গ সম্পর্কে যে বর্ণনা রয়েছে তার সঠিক অবস্থা বা ধরন যে কিরূপ সে প্রসংগে না গিয়ে বরং এটা নির্দ্বিধায় মেনে নিতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আলেমদের এটাই মত। nt জাহমিয়া (ভ্রান্ত মতাবলম্বী মুতাযিলা) সম্প্রদায় এসব রিওয়ায়াত অস্বীকার করেছে এবং বলেছে, এটা তো সরাসরি তুলনা করার শামিল। (আহলে সুন্নাতগণ বলেন) অথচ বরকতময় আল্লাহ তাআলা তাঁর কিতাবের বহু স্থানে নিজের হাত, কান, চোখ ইত্যাদির উল্লেখ করেছেন। জাহমিয়াগণ এসব আয়াতের ব্যাখ্যায় আলেম সম্প্রদায়ের ব্যাখ্যার বিপরীত রূপক ব্যাখ্যা-করেছে। এই ভ্রান্ত মতাবলম্বীরা বলেছে, নিশ্চয়ই আন্তাহ আদম (আ)-কে নিজ হাতে তৈরি করেননি। বরং এখানে তাঁর হাতের অর্থ কুদরাত (স্বভাবজাত শক্তি।। ইসহাক ইবনে ইবরাহীম বলেন, যদি বলা হত মানুষের হাত বা কানের মত তবেই এটা তুলনা (তাশবীহ। করার অন্তর্ভুক্ত হত। কিন্তু আল্লাহ আআলা যখন হাত, কান, চোখ বলেন তখন তা তাশবীহ-এর অন্তর্ভুক্ত হয় না। কারণ এখানে এর ধরন সম্পর্কে বলা হয়নি। যেমন কল্যাণময় পরাচূ্যময় আল্লাহ তাজালা পবিত্র কুরআনে বলেছেনঃ "বৱিশ্বলোকের কোন জিনিসই তাঁর অনুরূপ নয়। তিনি সব কিছু শুনেন ও দেখেন” (সূরা শুরাঃ ১১) ৭ ৭. এ সম্পর্কে মাওলানা মওদূদী মরহুম বলেনঃ " সৃষ্টিকর্তা স্বীয় সপ্তায় মূলতই অবিসংবাদী, আসীম ও নিরংকুশ। কোন জিনিস আল্লাহূর মত হওয়া তো দূরের কথা-তাঁর সদৃশের মত হওয়াও সম্ভব নয়। কিন্তু সৃষ্টির সাথে কোন কাজ করার সময় তিনি স্বীয় কোন দুর্বলতার কারণে নয়, বরং সৃষ্টির দুর্বলতার কারণে সীমাবদ্ধ মাধ্যম অবলম্বন করেন-এটাতো ' এক অতি সাধারণ কথা । যেমন তিনি যখন মাখলূকের সাথে কথা বলেন, তখন কথা বলার সেই সীমাবদ্ধ নিয়মই অবলম্বন করেন, যার ফলে একজন মানুষ মূল বক্তব্য শুনতে ও বুঝতে পারে।” তাফহীমুল কুরআন সূরা ইসরার ১নং এবং সূরা শূরার ১৭ ও ১৮ নং টীকা দ্রষ্টব্য । নিরাকার আল্লাহ্র দেখা, শুনা, স্পর্শ করা, চলা ইত্যাদির জন্য মাখলূকের মত চক্ষু-কর্ণ-হাত-পা ইত্যাদির কোন প্রয়োজনই হয় না-(অনু.)! www.pathagar.com
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।