জামে আত-তিরমিযী ২য় খন্ড
/ ৪৪৭
📝 লেখা 📖 পিডিএফ

8২২: জামে আত-তিরমিযী আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ। এ অনুচ্ছেদে ইবনে আবু আওফা ও আবদুর রহমান ইবনে আবধী (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। সাহাবী ও তাবিঈগণ এ হাদীস অনুযায়ী আমল করেছেন। তাদের মতে খাদ্যশস্য, কাপড়-চোপড় এবং "যেসব বজ্ুর পরিমাণ, বৈশিষ্ট্য অবস্থা ও ধরন নির্দ্ধারণ করা যায় তার অধগ্িম ক্রয়-বিক্রয় জায়েয ৷ পশুর অধিম ক্রয়-বিক্রয় সম্পর্কে মতভেদ আছে। একদল সাহাবী ও তাবিঈর মতে পশুর অধিম ক্রয়-বিক্রয় জায়েয। ইমাম শাফিঈ, আহমাদ ও ইসহাক এই মত ধহণ করেছেন। তাদের অপর দল এটাকে নাজায়েয বলেছেন। সুফিয়ান সাওরী ও কৃফাবাসী আলেমগণ এই শেষোক্ত মত গ্রহণ করেছেন। অনুচ্ছেদ £ ৬৯ Rl Ll HSI RL Ul PE HR LLL Az Az SALA Lad SE sgt linc is ১২৫০। জাবির ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। নবী সাল্লান্াহ আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কোন বাগানের মালিকানায় কোন ব্যক্তির সাথে তার আরো শরীক থাকলে, সে শরীকদেরকে তার অংশ ক্রয় করার প্রস্তাব দেয়ার পূর্বে অন্যের কাছে যেন তা বিক্রয় না করে (মু)। আবু ঈসা বলেন, এ হাদীসের সনদ পরস্পর সংযুক্ত (মুত্তাসিল) নয়। আমি ইমাম বুখারীকে বলতে শুনেছিঃ সুলাইমান ইয়াশকুরী সম্পর্কে কথিত আছে যে, তিনি: জাবির (রা)-র জীবদ্দশায় মারা যান। আর বিশর ও কাতাদা (র) তার কাছ থেকে কখনও শুনেননি। বুখারী আরো বলেন, আমর ইবনে দীনার ব্যতীত কেউ সুলাইমান ইয়াশকুরীর কাছে শুনেছেন বলে আমার জানা নেই। আমর হয়ত জাবির (রা)-র জীবদ্দশায় তার নিকট হাদীস শুনেছেন। সুলাইমান ইয়াশকুরীর পাণ্ডুলিপি থেকেই কাতাদা হাদীস বর্ণনা করেছেন। তিনি এটা জাবির (রা)-র কাছ থেকে লাভ করেন। সুলাইমান আত-তাইমী বলেছেন, তারা জাবির (রা)-র পাণ্ডুলিপি নিয়ে হাসান বসরীর কাছে গেলেন। তিনি এটা গ্রহণ করলেন বা তা থেকে রিওয়ায়াত করেন। অতঃপর তারা এটা নিয়ে কাতাদার কাছে গেলে তিনিও তা থেকে রিওয়ায়াত করেন। অতঃপর তারা এটা নিয়ে আমার নিকট আসলে আমি তা থেকে রিওয়ায়াত করিনি এবং তা ফেরত দেই । www.pathagar.com

— পৃষ্ঠা ৪৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।