জামে আত-তিরমিযী ২য় খন্ড
/ ৪৪৭
📝 লেখা 📖 পিডিএফ

৩৮৬ জামে আত-তিরমিযী আবু ঈসা বলেন, এ হাদীসটি সহীহ।এ অনুচ্ছেদে আবু বারযা, আবদুল্লাহ ইবনে আমর, সামুরা, আবু হুরায়রা ও ইবনে আব্বাস (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। একদল সাহাবী ও তাবিঈ এ হাদীস অনুযায়ী আমল করেছেন। ইমাম শাফিঈ, আহমাদ ও ইসহাকেরও এই মত। তারা বলেন, পরস্পর পৃথক হওয়ার অর্থঃ সশরীরে পৃথক হওয়া, বাক্যালাপ বন্ধ কর! নয়। অপর একদল আলেম বলেছেন, পৃথক হওয়ার অর্থ কথাবার্তা বন্ধ হওয়া (অর্থাৎ চুক্তি অনুষ্ঠিত হলে এবং আলোচনার প্রসংগ পরিবর্তিত হলে এখতিয়ার বহাল থাকবে না)। কিন্তু প্রথম মতই অধিকতর সহীহ! কেননা ইবনে উমার (রা) এ হাদীসের রাবী। এজন্য তিনিই এ হাদীসের মর্ম. অধিক ভাল. বুঝেছেন। তার সম্পর্কে বর্ণিত আছে যে, তিনি ক্রয়-বিক্রয় বাধ্যতামূলক করার ইচ্ছা করলে উঠে দাড়িয়ে যেতেন। অনুরূপভাবে আবু বারযা আসলামী (রা) থেকেও বর্ণিত আছে যে, দুই ব্যক্তি নৌকায় বসে একটি ঘোড়া ক্রয়-বিক্রয় করল। এরপর উভয়ের মধ্যে ঝগড়া বাধলে তারা আবু বারযা (রা)-র কাছে এর মীমাংসা চায়। তখন তিনিও নৌকায় ছিলেন। তিনি বলেন, আমি তোমাদের উভয়কে পরস্পর পৃথক হতে দেখি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ "ক্রেতা ও বিক্রেতা পরস্পর পৃথক না হওয়া পর্যন্ত উভয়ের ক্রয়-বিক্রয় বাতিল করার এখতিয়ার বহাল থাকে।” কুফার আলেমগণ বলেন, পৃথক হওয়ার অর্থ কথাবার্তা থেকে পৃথক হওয়া । সুফিয়ান সাওরীরও এই মত। ইমাম মালেকেরও অনুরূপ মত বর্ণিত হয়েছে। ইবনুল মুবারক বলেন, আমি কিভাবে (সশরীরে পৃথক হওয়ার) এ হাদীসের দলীল খণ্ডন করতে পারি? অথচ সহীহ সনদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ হাদীস বর্ণিত হয়েছে যা এই মতকেই শক্তিশালী করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীঃ এখতিয়ারমূলক ক্রয়-বিক্রয়ের অর্থ হলঃ যদি বিক্রেতা ক্রয়-বিক্রয় বাধ্যতামূলক হওয়ার পরও ক্রেতাকে তা প্রত্যাখ্যানের এখতিয়ার প্রদান করে কিন্তু ক্রেতা তারপরও তার ক্রয় ঠিক রাখে, অতঃপর. উভয়ে পৃথক না হলেও ক্রয়বিক্রয় বাতিল করার এখতিয়ার আর থাকে না। ইমাম শাফিঈ ও অন্যরা এ হাদীসের এরূপ ব্যাখ্যাই করেছেন। কিন্তু সশরীরে পৃথক হওয়ার মতটি ইবনে উমারের হাদীস দ্বারা প্রমাণিত । ol 2 A 2 CDN ES a bo ES Wy CS \\AE dre dr es EE ET {2 GR SSS LAE BESS HY SEC Cds EIIG AS El or Cet | SECES BEY ১১৮৪ । আমর ইবনে শুআইব (র) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্র বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ. ক্রেতা ও বিক্রেত৷ উভয়ে পরস্পর পৃথক না হওয়া পর্যন্ত তাদের জন্য (ক্রয়-বিক্রয় প্রত্যাখ্যানের) এখতিয়ার www.pathagar.com

— পৃষ্ঠা ৪০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।