প্রসংগ কথা আল্লাহ তাআলার জন্য যাবতীয় প্রশংসা, যিনি মানুষকে বাকশক্তি ও লেখনী শক্তি দান করে নিজের মনের ভাব প্রকাশের সুযোগ দান করেছেন। তার কৃপায় আমরা হেদায়াতের পথ লাভ করেছি । সালাত ও সালাম তার প্রিয় নবী সায়্যিদুল মুরসালীন (সা)-এর প্রতি । তার পরিবারবর্গ ও সাহাবীগণের গ্রতি আল্লাহ্র সন্তুষ্টি বর্ধিত হোক । যুগে যুগে আল্লাহ্র অশেষ রহমত বর্ষণ করুন । বিলম্বে হলেও জামে আত-তিরমিধীর দ্বিতীয় খণ্ডটি প্রকাশ করা সম্ভব হল। এই খণ্ডে যাকাত থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য অধ্যায়ের শেষ পর্যন্ত অন্তর্ভুক্ত করা হল । পরবর্তী খণ্ডগুলোও ধারাবাহিকভাবে যত শীঘ্ব সম্ভব প্রকাশিত হবে ইনশা আল্লাহ । গ্রন্থখানির অনুবাদ সহজ ও নির্ভুল করার যাথাসাধ্য চেষ্টা করেছি । পাঠকদের সুবিধার্থে কিছু টীকাও যোগ করেছি এবং গবেষকদের সুবিধার্থে তিরমিযীর সংশ্লিষ্ট হাদীসখানা প্রসিদ্ধ হাদীস গ্রন্থাবলীর মধ্যে কোন কোন গ্রন্থে আছে তার সংকেত হাদীসের শেষে যোগ করেছি । হাদীসের পরিচয়, হাদীসের পরিভাষা, বিশেষত ইমাম তিরমিযী (র) কর্তৃক ব্যবহৃত পরিভাষাসমূহ সম্পর্কে জ্ঞাত হওয়ার জন্য পাঠকগণকে এই গ্রন্থের প্রথম খণ্ডের “প্রসংগ কথা” অধ্যয়নের জন্য অনুরোধ করছি। আর যেসব শব্দসংকেত ব্যবহার করেছি তার বিবরণ নিম্নরূপঃ অনু.=অনুবাদক বা=বায়হাকীর সুনানুল কুবরা (আ)=আলাইহিস সালাম বু=সহীহ আল-বুখারী আশমুসনাদে আহ্মাদ মা=মুওয়াত্তা ইমাম মালিক ই=সুনান ইবনে মাজা মু=সহীহ মুসলিম | কু=দারু কুতনী (র।=রহমাতুল্লাহ আলাইহি / রাহিমাহুল্লাহ আলাইহি দা=সুনান আবু দাউদ (রা) = রাদিয়াতুল্লাহ আনহু/আনহা/আনহুমা/ আনহুম দার=সুনানুদ দারিমী (সা।= সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না=সুনান নাসাঈ হা=আল-মুসতাদরাক হাকেম নীশাপূরী । আল্লাহ্র বান্দাগণ আমাদের অনূদিত এই গ্রন্থ দ্বারা উপকৃত হলেই আমাদের শ্রম সার্থক হবে । . বিনীত মুহাম্মাদ মুসা গ্রাম £ঃ শৌলা পোষ্ট £ কালাইয়া জিলা ঃ পটুয়াখালী www.pathagar.com
— Page 4 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.